এক্সপ্লোর

Habra News: সাইকেলের চেন থেকে বোতলের ছিপি, বাতিল জিনিসে অপূর্ব দুর্গা প্রতিমা বানালেন হাবড়ার যুবক

Unique Metal Durga Idol: বিভিন্ন বাতিল জিনিস দিয়ে ১৫০ কুইন্টালের অষ্টধাতুর অভিনব দুর্গা প্রতিমা বানালেন হাবড়ার এক যুবক ইন্দ্রজিৎ পোদ্দার।

সমীরণ পাল, হাবড়া: ফেলে দেওয়া সামগ্রী সাইকেলের চেন, রান্নার গ্যাসের বার্নার, তালা, বাতিল যন্ত্রপাতি, লোহার জাল ও ঠাণ্ডা  পানীয়ের বোতলের ছিপি ইত্যাদি দিয়ে ১৫০ কুইন্টাল ওজনের দুর্গা প্রতিমা (Unique Metal Durga Idol) তৈরি করেছেন হাবড়ার (Habra) বাণীপুরের ইন্দ্রজিৎ পোদ্দার।  

এক একটি দেবদেবীর মুখমণ্ডল তৈরি হয়েছে এক একটি ধাতু দিয়ে। ব্যবহার করা হয়েছে অষ্টধাতুরও। দেবী দুর্গা, লক্ষী, গণেশ, কার্তিক ও সরস্বতীর মুখমণ্ডল তৈরি হয়েছে উত্তরপ্রদেশের বিশেষ ছাঁচে। 

মা দুর্গার অপূর্ব মুখমণ্ডল তৈরি হয়েছে তামা দিয়ে। দেবী লক্ষ্মীর পিতল, সরস্বতীর অ্যালমনিয়াম, গণেশের দস্তা, কার্তিকের ব্রোঞ্জ এবং মহিষ তৈরি হয়েছে লোহা দিয়ে। 

নিচের বেদী সহ সাড়ে ১১ ফুটের অষ্টধাতুর দুর্গা এবারে পূজিতা হবেন ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবে। গত জুলাই মাস থেকে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তাঁর বাণীপুরের বাড়িতে তৈরি করছেন এই অভিনব দুর্গা। প্রতিবছরই নতুন নতুন চমক দিয়ে থাকেন শিল্পী। এর আগেও করেছেন হিরে,সোনা ও রুপোর প্রতিমা। 

স্বপরিবার দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ লগ্নে। এবারে সোনা এবং রুপোর অলঙ্কার পড়বে, দেবী-দেবতার শরীরে সেজন্যই হাবরা থানার কাছে পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন শিল্পী। অবশ্য এবারই প্রথম নয় এর আগেও হিরে,সোনা ও রুপোর দেবী মূর্তি তৈরি করার সময় পেয়েছেন পুলিশি নিরাপত্তা। 

এই অভিনব ভাবনা নিয়ে শিল্পী ইন্দ্রজিৎ জানালেন, "অষ্টধাতুর কাজ করার মধ্যে বিভিন্ন কুসংস্কার জড়িয়ে থাকে। অষ্টধাতু দিয়ে কিছুই বানাতে চান না কারিগররা এতে নাকি কারিগরদের নিজের ক্ষতি হয়।" এই কুসংস্কারটিও দূর করবার লক্ষ্যে তিনি অষ্টধাতু নিয়ে কাজ করছেন। বিভিন্ন দেবদেবীর অপূর্ব মুখমণ্ডল তৈরি করতে দিন দশেক তাঁকে উত্তরপ্রদেশেও থাকতে হয়েছিল। সব মিলিয়ে ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবের এবারের পূজো মণ্ডপ এবং দেব ও দেবী আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে। 

এভারগ্রিনের এবারের পুজোয় গাছপালা এবং জল অপচয় বন্ধ করবার আবেদন জানিয়েই এবারে সেখানকার পুজোর থিম স্পন্দন। পুজো প্যান্ডেল এবং প্রতিমা সব কিছুরই পরিকল্পনা ইন্দ্রজিতের। নাওয়া খাওয়া ভুলে নিজের থিম সফল করে তুলতে পরিশ্রম করে চলেছেন ইন্দ্রজিৎ। কারণ হাতে সময় খুবই কম। শিল্পী জানালেন, প্রতিমা এতটাই ভারি যে ক্রেন ভাড়া করে তা গাড়িতে তুলতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'কে কী বলল, ডোন্ট কেয়ার! ঠাণ্ডা মাথায় কাজ করুন', পুলিশদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
Malda News: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ

ভিডিও

Ritabrata Banerjee : কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক, বেরিয়ে কী জানালেন ঋতব্রতরা?
Humayun Kabir News | 'জলাশয়ের লিজ নেওয়া আছে, চুক্তি অনুযায়ী মাছ ধরা হচ্ছিল' | ABP ANANDA LIVE
Humayun Kabir News | সওকতের পর হুমায়ুনও মাছ চোর? জলাশয় দখল, মাছ চুরি, অবৈধ নির্মাণের অভিযোগ
RG Kar News | আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Nadia News | অনাস্থা ভোটে হেরে পদ খোয়ালেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget