এক্সপ্লোর

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

Uttar Dinajpur News TMC Leaders Brother Arrested : এবার পাক চর সন্দেহে পাকড়াও তৃণমূল নেতার ভাই।

সুদীপ চক্রবর্তী, কলকাতা: এবার পাক চর সন্দেহে পাকড়াও তৃণমূল নেতার ভাই। রাজ্য় পুলিশের STF-এর হাতে গ্রেফতার ইসলামপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির ভাই ফজলে রব্বি। এর আগে ISI-এর হয়ে চরবৃত্তির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছিল STF. সেই সূত্র ধরেই ফজলে রব্বির খোঁজ মেলে বলে STF সূত্রে দাবি।

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে চরবৃত্তির অভিযোগে, এবার জালে তৃণমূল নেতার ভাই। উত্তর দিনাজপুর থেকে পাকিস্তানের চর সন্দেহে রাজ্য পুলিশের STF গ্রেফতার করেছে ফজলে রব্বি-কে। তৃণমূলের ইসলামপুর ব্লকের প্রাক্তন সভাপতি জাকির হোসেনের ভাই এই রব্বি। ধৃত ফজলে রব্বির স্ত্রী  নুরনেহার বেগম বলেন, আমার স্বামী নির্দোষ। চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে।যেহেতু তৃণমূলের বড়ো নেতার ভাই, তাই বিরোধীরা এই চক্রান্ত করেছে।স্বাধীনতা দিবসের আগের দিনই পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে চরবৃত্তির অভিযোগে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার মহম্মদ শফিকুল ইসলাম, কোচবিহারের তুফানগঞ্জের নুর নাসিরুদ্দিন আলি, এবং কোচবিহারের সাহেবগঞ্জের রশিদুল হক-কে গ্রেফতার করে STF. 

STF সূত্রে খবর, এই ৩ জনকে জেরা করে জানা যায়, ভারতীয় সেনা-সম্পর্কিত একটি প্রতিষ্ঠানের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেছিল তারা। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে তারা চরবৃত্তি চালাত। এই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্য়াপ প্রোফাইল তৈরি করা হয়েছিল। সেই পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদানপ্রদান করা হত বলে অভিযোগ। পাঞ্জিপাড়ার মহম্মদ শফিকুল ইসলামের সূত্র ধরেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতার ভাই ফজলে রব্বি-কে। গ্রেফতারির পর তাকে দিনহাটার সাহেবগঞ্জে নিয়ে চলে যায় STF.

এদেশে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতা নয়। সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই, এদেশের তরুণ-তরুণীদেরই মগজধোলাই করে, তাঁদের নাশকতার কাজে লাগানো। গত কয়েক বছরে সন্ত্রাসের ছক পাল্টে ফেলেছে পাকিস্তানের ISI এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর সেটাই এখন ভারতীয় গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ২ সপ্তাহের মধ্যে, প্রথমে ৩১ জুলাই, বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে জঙ্গি হামিম মণ্ডল ও ১ অগাস্ট ঝাড়খণ্ড থেকে তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করা হয়েছে।এরপর গত ১২ অগাস্ট, উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রউফ, ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়। আর এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে কাজ করার অভিযোগে জালে তিন যুবক। 

Advertisement

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Advertisement

ভিডিও

BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget