এক্সপ্লোর

Vande Mataram: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ নিয়েও 'সংঘাত'! কেন্দ্রের পাল্টা জবাব তৃণমূলের

150 years of Vande Mataram: দেশ জুড়ে পালিত হল 'বন্দে মাতরম' গানের সার্ধশতবর্ষ, কর্ণাটকের বিজেপি সাংসদ বিতর্কিত মন্তব্য়ের পাল্টা তৃণমূল

উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী : বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে বঙ্কিম-স্মরণে বিজেপি। দেশ জুড়ে পালিত হল 'বন্দে মাতরম' গানের সার্ধশতবর্ষ। তার মধ্যেই জনগণমন সম্পর্কে বিতর্কিত মন্তব্য় করলেন কর্ণাটকের বিজেপি সাংসদ। পাল্টা, জবাব দিয়েছে কংগ্রেস এবং তৃণমূল। 

আরও পড়ুন, পরিবারে কন্যা সন্তান হয়েছে, নাতনিকে নিতে ফুল ও বেলুনে সাজানো গাড়ি নিয়ে নার্সিংহোমে হাজির দাদু

বন্দে মাতরমের সার্ধশতবর্ষ। তাতেও লাগল রাজনীতির ছোঁয়া! এবার কার্যত রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে রাজনীতিতে নামানোর পরিস্থিতি! বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে কে বাঙালি সংস্কৃতির ধারক-বাহক তা নিয়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্য়ে! এই আবহে শুক্রবার দেশ জুড়ে পালিত হল 'বন্দে মাতরম' গানের সার্ধশতবর্ষ।কলেস্ট্রিটে যে বাড়িতে বেশ কয়েক বছর ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠনঠনিয়া থেকে সেই বাড়ি পর্যন্ত মিছিল করলেন শুভেন্দু অধিকারী। 
 
চুঁচুড়ার জোড়াঘাটে যে বাড়িতে বসে 'বন্দে মাতরম' গানটি লিখেছিলেন সাহিত্য সম্রাট, সেই বাড়িতে গেলেন শমীক ভট্টাচার্য। দিল্লিতে অনুষ্ঠানে অংশ নিলেন নরেন্দ্র মোদি! কিন্তু বঙ্কিমের লেখা বন্দে মাতরমের প্রশংসা করতে গিয়ে বিশ্বকবির লেখা জনগণমন সম্পর্কে বিতর্কিত মন্তব্য় করলেন কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি। তিনি বলেছেন, আমি ইতিহাসের গভীরে যেতে চাই না, কিন্তু বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করার জন্য জোরালো দাবি উঠেছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষরা তখন জন গণ মন-কে জাতীয় সঙ্গীত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ব্রিটিশদের স্বাগত জানাতে রচিত হয়েছিল। 
 
এর পাল্টা বিজেপি সাংসদকে কটাক্ষ করে কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খড়্গে এক্স হ্যান্ডলে লিখেছেন, আরেক দিন, আরএসএসের হোয়টস্যাপ-ইতিহাসের আর একটা পাঠ! রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১১ সালে ভারতভাগ্যবিধাতা লিখেছিলেন। তার প্রথম স্তবকটি জনগণমন। ১৯১১ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল। সেটি কোনও রাজাকে বন্দনা করতে সৃষ্টি হয়নি।’ তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রী ও বিধায়ক  ব্রাত্য বসু বলেন, বিজেপি একটা বিভাজনের দল। ইদানিং বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বিভেদ ঘটাতে চায়। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে একেবারেই পছন্দ করে না। কবিগুরু ব্রাক্ষ্মধর্মের ধারক। তিনি তার গোটা জীবন, লেখা, কর্মে সম্প্রীতির কথা বলেছেন। এটা বিজেপির পছন্দ নয়।' 

বিরোধী দলনেতা  শুভেন্দু বলেন, উনি তো কমিউনিস্ট, কখনও বন্দে মাতরম বলেননি...মোদি মন কি বাতে বলেছেন, এরপর কে কী বলল কিছু যায় আসে না...। এদিন বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপনের অনুষ্ঠান থেকে নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রী মোদি বলেন, দুর্ভাগ্যের বিষয় হল, ১৯৩৭ সালে বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ স্তবক, যেটা ছিল গানটির প্রাণ, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল। বন্দে মাতরমের ওই বিভাজন দেশভাগের বীজ বপন করেছিল। জাতি গঠনের এই ‘মহামন্ত্র’-র সঙ্গে কেন এই অবিচার করা হয়েছিল? '
 
পাল্টা বিজেপি ও আরএসএস-কে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশাল মিডিয়ায় লিখেছেন, এটা সকলের জানা যে, স্বাধীনতার আন্দোলনের সময় RSS এবং সঙ্ঘ পরিবার ব্রিটিশদের সমর্থন করেছিল, ৫২ বছর ধরে তারা জাতীয় পতাকা উত্তোলন করেনি।' অন্যদিকে, 'বন্দে মাতরম' এবং 'জন গণ মন' দুটো নিয়েই অত্যন্ত গর্ব করে কংগ্রেস। কংগ্রেসের প্রতিটি সমাবেশ এবং অনুষ্ঠানে এই দুটি গানই শ্রদ্ধার সাথে গাওয়া হয়, যা ভারতের ঐক্য ও গর্বের প্রতীক।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget