এক্সপ্লোর

Vidyasagar University: প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, ক্ষমা চাইলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Midnapore News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র বিতর্কে এদিন উপাচার্য জানিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ভুলের কারণ খোঁজার চেষ্টা চলছে।

কলকাতা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে তুমুল বিতর্ক। প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়া হয়েছে। চাপের মুখে দুঃখপ্রকাশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর। পরীক্ষা নিয়ামক সংস্থার কাছ থেকে চাওয়া হল ঘটনার বিস্তারিত রিপোর্ট।

বাংলার বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলছে বাংলারই সরকারি বিশ্ববিদ্য়ালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র বিতর্কে তুঙ্গে তরজা। ঘটনায় চুপ বিভাগীয় প্রধান। সরানো হল UG বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, মডারেশনের টিমের সদস্যকে। এদিন উপাচার্য জানিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ভুলের কারণ খোঁজার চেষ্টা চলছে। খবর পেয়েই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন ব্যক্তি এর সঙ্গে জড়িত, তাঁদের জবাব চাওয়া হয়েছে। পরীক্ষা নিয়ামকের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে তিনি ক্ষমাও চেয়েছেন। এদিন উপাচার্য বলেন, "এই ত্রুটিকে সাধারণ ত্রুটি হিসেবে মনে করছি না। এই ভুলকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই খবর পাওয়া মাত্রই পরীক্ষা নিয়ামককে ফোন করে বলি। ওঁর থেকে রিপোর্ট চাই। প্রাথমিকভাবে রিপোর্ট দিয়েছেন। UG বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যানের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আহত।''

১৯৩১ সালের ৭ এপ্রিল, জেলা ম্যাজিস্ট্রেট জেমস পেডিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে গুলি ছুড়ে হত্যা করেন বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন ঘোষ। একবছর পর ১৯৩২ সালের ৩০ এপ্রিল, আর এক ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে জেলা বোর্ডের অফিসে ঢুকে হত্যা করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশুশেখর পাল। পরের বছর ১৯৩৩-এর ২ সেপ্টেম্বর, মেদিনীপুরের একটি মাঠে জেলা ম্যাজিস্ট্রেট বার্নাড ই জে বার্জকে খুন করে বিপ্লবী অনাথবন্ধু পাঁজা, মৃগেন দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় ও নির্মলজীবন ঘোষ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে লেখা হয়েছে, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো, যাঁরা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন?‘ ১২ নম্বর প্রশ্নে বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী' বলে উল্লেখ করা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। 

এবিষয়ে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "এটা দুর্ভাগ্যজনক এবং বিস্ময়কর। যিনি প্রশ্নপত্র তৈরি করেছেন, তিনি কী ভাবেন, উপাচার্য ব্য়াখ্যা চাইতে পারেন। ভারতের যে বিশাল জনমত, যে বিপ্লবীরা সন্ত্রাসবাদী নন, তাঁরা দেশপ্রেম। ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামী দিয়েছে মেদিনীপুর। সেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলা হবে, আমাদের স্তম্ভিত করে দিয়েছে এই ঘটনা। যে অধ্যাপক প্রশ্নপত্র তৈরি করেছেন, নিশ্চয়ই তাঁর কাছে ব্য়াখ্যা চাইবেন উপাচার্য। সেই ব্যাখ্যাও শোনা দরকার। তাঁর সেই ব্যাখ্যা সাধারণ মানুষের বোধ ও বিচারের বিরুদ্ধে গিয়েছে। তাঁর লজ্জিত হওয়া দরকার। "

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget