এক্সপ্লোর

Purulia Elephant News:রেশন দোকানে ঢুকে তাণ্ডব, হাতির দাপটে আতঙ্কে পুরুলিয়ার গ্রাম

Elephant Attack Destroyed Ration Ingredients:হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল পুরুলিয়ায়। আরশা ব্লকের নুনিয়া গ্রামের ঘটনা। গ্রামবাসীদের বক্তব্য, সেখানকার রেশন দোকানের দরজা ভেঙে রেশনের সামগ্রী নষ্ট করেছে হাতি।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল পুরুলিয়ায় (Purulia Elephant Attack)। আরশা ব্লকের নুনিয়া গ্রামের ঘটনা। গ্রামবাসীদের বক্তব্য, সেখানকার রেশন দোকানের দরজা ভেঙে রেশনের সামগ্রী নষ্ট করেছে হাতি। তা ছাড়া গ্রামেরই বেশ কয়েকটি বাড়ি থেকে ধান খেয়ে ঘরবাড়িও নষ্ট করে। 

অভিজ্ঞতা...
শনিবার রাত ১২টা নাগাদ বুনো হাতিটি গ্রামে ঢুকে প্রথমে রেশন দোকানের দরজা ভাঙে বলে জানান নুনিয়া গ্রামর বাসিন্দারা। একজনের কথায়, 'আমরা আওয়াজ পাই। প্রথমে ভেবেছিলাম বোধহয় চোর এসেছে। পরে বেরিয়ে দেখি, হাতিটি কিছুটা দূরে অন্য একটি ঘর থেকে ধান, আলু বের করে খাচ্ছিল।' আতঙ্কের হিমস্রোত বয়ে যায় শিরদাঁড়া বেয়ে। ওর মধ্যেই এক জন সিভিক ভলান্টিয়ারকে খবর দেন। সেখান থেকে স্থানীয় পুলিশ স্টেশনে খবর যায়। বড়বাবু আসেন। খবর যায় বন দফতরে। সেখান থেকে হুলা পার্টি এসে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে খবর। তবে হাতির তাণ্ডব ও আতঙ্কের এই ছবি নতুন নয়। কম-বেশি আকছার এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় পুরুলিয়ার বহু মানুষকে। ফেব্রুয়ারি মাসের গোড়াতেই যেমন লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় বুনো হাতির পাল।

ঝালদার ঘটনা...
পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কলমা গ্রাম পঞ্চায়েত এলাকার ওই ঘটনায় স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল, ডাল খেয়ে তাণ্ডব চালায় হাতির পাল। এলাকার খেতে সবজি, ফসল নষ্ট করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িও ভেঙে দিয়েছিল প্রায় ৩০টি বুনো হাতির একটি দল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, লাগোয়া ঝাড়খণ্ড থেকে প্রায় ৩০টি বুনো হাতির একটি দল ঝালদার কলমা এলাকার মাহাতমারা, কোচাজারা, বাঁদুলহর এলাকায় লোকালয়ে ঢুকে রাতভর তাণ্ডব চালায় । বাঁদুলহর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল, ডাল খায়। পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িও ভেঙে দেয়। মাহাতমারা, কোচাজারা এলাকায় সবজি, ফসল নষ্ট করে দেয় । বাড়িতে ঢুকে ধান খেয়ে, মাড়িয়ে দেয় । রাতভর বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালানোর পর জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি।ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । খবর পেয়ে পর দিন সকালে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিকরা। এলাকাবাসীর দাবি ছিল, ক্ষতিপূরণ দিতে হবে এবং হাতির দলের উপর নজরদারি চালাতে হবে । যাতে আগামীদিনে গ্রামে হাতি না প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে বন দফতরকে। 

আরও পড়ুন:নামে ‘রিসার্চ’ শব্দ ব্যবহারে শর্ত, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য নির্দেশিকা রাজ্যের

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget