এক্সপ্লোর

West Bengal Health Department: নামে ‘রিসার্চ’ শব্দ ব্যবহারে শর্ত, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য নির্দেশিকা রাজ্যের

Swasthya Bhawan Guidelines: বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে, দেখাতে হবে গবেষণার প্রমাণ।

সন্দীপ সরকার, কলকাতা: গবেষণার নামে অনুদানের টাকা নয়ছয় রুখতে পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে, দেখাতে হবে গবেষণার প্রমাণ। নথি দেখাতে না পারলে, লাইসেন্স পুনর্নবীকরণ হবে না বলে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফর। (West Bengal Health Department)

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, প্রতিষ্ঠান কি সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত, হাসপাতালে গবেষণার জন্য যোগ্য লোক কি না, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে, দেখাতে হবে গবেষণার প্রমাণ। ক্লিনিক‍্যাল এস্টাব্লিশমেন্ট রুলের 4-এর 2C ধারাকে উদ্ধৃত করে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। (Swasthya Bhawan Guidelines)

এই ধারায় বলা আছে, লাইসেন্সিং অথরিটির অনুমতি ছাড়া কোনও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান তাদের নামে রিসার্চ শব্দটি ব্যবহার করতে পারবে না। রিসার্চ শব্দটি ব্যবহার করতে হলে চিকিৎসা গবেষণা সংক্রান্ত বিস্তারিত নথি জমা দিতে হবে লাইসেন্সিং অথরিটিকে।

আরও পড়ুন: National Medical Commission: হস্টেল নিতে বাধ্য করা যাবে না ডাক্তারি পড়ুয়াদের, অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

স্বাস্থ্য ভবনের সার্কুলারে বলা হয়েছে, কোনও বেসরকারি চিকিৎসা সংস্থাকে রিসার্চ ইন্সটিটিউট তকমা পেতে এবং সেই তকমা ধরে রাখতে হলে -
১) প্রতিষ্ঠানকে সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে
২) হাসপাতালের নিজস্ব বৈধ এথিক্স কমিটি থাকতে হবে
৩) হাসপাতালে যোগ্য লোক থাকতে হবে গবেষণার জন্য
৪) থাকতে হবে হাসপাতালের আলাদা গবেষণা বিভাগ।
৫) গবেষণা সংক্রান্ত তথ্য কোন জার্নালে প্রকাশিত হয়েছে, জমা দিতে হবে তার নথি
৬) গবেষণার বিষয়ের ওপর intellectual property right চেয়ে হাসপাতাল যে আবেদন করেছে তার নথি লাগবে
৭) গবেষণার বিষয়বস্তুর ওপরে পেটেন্ট পাওয়া গিয়েছে কিনা, বা পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে কিনা- লাগবে সেই নথিও
৮) লাগবে, প্রতিষ্ঠানে PHDএবং Mphil পড়ানো হয় কিনা সেই সংক্রান্ত অনুমোদনের নথি
৯) প্রতিষ্ঠান কোনও গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত কিনা তাও জানাতে হবে

পাশাপাশি, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, গবেষণার জন্য আইসিএমআর বা কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান অনুদান মিলেছে কিনা, মিললে গবেষণা শেষের পর fund utilization statement জমা দেওয়া হয়েছে কিনা, দিতে হবে সেই সংক্রান্ত নথিও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধুমাত্র কলকাতা এবং সংলগ্ন এলাকায় কুড়িটিরও বেশি এইরকম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আছে, যাদের নামের সঙ্গে আছে রিসার্চ শব্দটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget