এক্সপ্লোর

Purulia News:পানীয় জলের দাবিতে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

Villagers Show Agitation:পানীয় জলের দাবিতে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। সকাল ৯টা থেকে অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে লরি, বাস। 

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পানীয় জলের (drinking water) দাবিতে পুরুলিয়া-জামশেদপুর (purulia) ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা (villagers)। সকাল ৯টা থেকে অবরোধের জেরে জাতীয় সড়ক (National Highway) অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে লরি, বাস। 

কী ঘটেছিল?
সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন। হঠাতই সকাল ৯টা নাগাদ পুরুলিয়া জামশেদপুর জাতীয় সড়কের উপরে অবরোধ শুরু শিমুলিয়া গ্রামের বাসিন্দাদের। দাবি একটাই। পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে। এই অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে লরি, বাস, দুর্ভোগে পড়তে হয় অফিসযাত্রীদের। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আটকে গেলে তাদের শুধু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় এক ঘণ্টা চলার পর টামনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। অবশেষে তাঁদের আশ্বাসে অবরোধ উঠে যায়। বস্তুত, রাজ্যের নানা প্রান্তেই পানীয় জলের দাবিতে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। গত নভেম্বরে যেমন এই ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির ধনেখালি।

মাসদুয়েক আগে উত্তপ্ত ধনেখালি..
নভেম্বর মাসের ঘটনা। হুগলির ধনেখালিতে নলকূপ সারানোর দাবিতে বিজেপির নেতৃত্বে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূল প্রধানকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বিক্ষোভের মুখে পড়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান। পানীয় জল না মেলার অভিযোগে বালতি নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভে সামিল হন মহিলারাও। হুগলির ধনেখালির তৃণমূল পরিচালিত বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে চলে গ্রামবাসীদের বিক্ষোভ। অভিযোগ ছিল, মাস ছয়েক ধরে খারাপ হয়ে পড়ে আছে গ্রামের একমাত্র নলকূপটি। পঞ্চায়েতে বার বার জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। বেলমুড়ির বাসিন্দারা জানান, একটা কল ৬ মাস ধরে খারাপ। প্রধান কোনও আশ্বাস দেননি। এমনকি কলের নম্বরও জানেন না। অথচ তাঁর দাবি, কল সারানো হয়ে গিয়েছে। বেলমুড়ির বিজেপি মণ্ডল সভাপতি অমর মুর্মু বলেন, 'প্রধানের কাছে কোনও তথ্য নেই, গ্রামবাসীরা ৬ মাস আগে দরখাস্ত করেছে কাজ হয়নি।' পাল্টা ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস বলেছেন, 'অলরেডি টিউবওয়েল তৈরি করতে দিয়ে দিয়েছি। অর্ডার দিয়ে দিয়েছি'। বেলমুড়ির তৃণমূল অঞ্চল সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিজেপি গ্রামবাসীদের নিয়ে রাজনীতি করছে'। তার ঠিক আগের মাসে, জোড়াবাগান এলাকায় পুরসভার পানীয় জল সরবরাহ ৩ দিন ধরে বন্ধ ছিল। চূড়ান্ত সমস্যায় পড়েন বিডন স্ট্রিট, কোম্পানি বাগান, নিমতলা স্ট্রিট এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তিনদিন ধরে গঙ্গার জল সরবরাহ বন্ধ। দেখা দিয়েছিল জলসঙ্কট। জল সঙ্কট নিয়ে শনিবার প্রতিবাদে বিডন স্ট্রিট ও রবীন্দ্র সরণি ও নিমতলা স্ট্রিটের সংযোগস্থলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:বাংলার মানুষের জন্য তৃণমূলের নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা অভিষেকের, কী সুবিধে এতে

 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget