এক্সপ্লোর

Didir Doot App : বাংলার মানুষের জন্য তৃণমূলের নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা অভিষেকের, কী সুবিধে এতে

Didir Doot App : পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে।

আশাবুল হোসেন, কলকাতা :  পঞ্চায়েত ভোটের আগে সোমবার তৃণমূলের কর্মী সম্মেলন। নজরুল মঞ্চে আজ প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সাংসদ বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-নেত্রীরা। সকলের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন 'দিদির দূত' অ্যাপের কথা। 

রাজনৈতিক মহলের ধারণা, ভোটকে পাখির চোখ করে আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন,  অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু'মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে। Google Play থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। 

দুয়ারে সরকার -এর পর তৃণমূল কংগ্রেসের অপর প্রকল্প ‘দিদির সুরক্ষাকবচ’। এই প্রকল্পের উদ্দেশ্য পার্টির সঙ্গে যোগাযোগ তৃণমূল স্তরের সঙ্গে আরও মজবুদ করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ' এবার মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল কংগ্রেস'। 

গ্রামে গ্রামে গিয়ে নেতারা রাত্রিবার করবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিলেন। বললেন, ' নিচের স্তরে যাতে কাজ আটকে না থাকে, তা দেখা হবে এর মাধ্যমে' । তৃণমূল নেত্রী বললেন, ' সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে'। দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাঁদের অভিযোগ- অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা। 

আরও পড়ুন :

' অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি', আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ ববিতার

দুয়ারে সরকারের মাধ্যমে আগেই মানুষের দুয়ারে পৌঁছেছে রাজ্য সরকার। এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে, মানুষ সব সুবিধে পাচ্ছে কি না , তা দেখা হবে এই প্রকল্পের মাধ্যমে। যদিও তিনি বললেন, ' ভোটের কথা মাথায় রেখে কিছু করি না'। 

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি ফেরাতে এই সম্মেলন থেকে শুদ্ধকরণের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এর পাশাপাশি, আত্মতুষ্টিতে না ভুগে পঞ্চায়েত ভোটের আগে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায়, তার দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী।                                                    

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget