এক্সপ্লোর

North Bengal Rain Update: বাড়ছে জলস্তর, ফুঁসছে নদী, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

West Bengal News: রাতভর বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, করলা, জলঢাকা। বন্যার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা।

কলকাতা: টানা বৃষ্টির (Rain Update) জেরে জলমগ্ন জলপাইগুড়ি (Jalpaiguri) শহর। বিপর্যস্ত জনজীবন। একই পরিস্থিতি কোচবিহারেও (Coochbehar)। লাগাতার বৃষ্টিতে কোচবিহারের নদীগুলিতেও জল বাড়ছে। একাধিক নদীতে জারি হলুদ ও লাল সতর্কতা।                                 

বিপর্যস্ত জনজীবন: বঙ্গে জোরদার বর্ষা। দক্ষিণ থেকে উত্তরে চলছে বৃষ্টি। টানা বৃষ্টির ধাক্কায় উত্তরবঙ্গের একাধিক নদীতে বেড়েছে জলস্তর। রাতভর বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, করলা, জলঢাকা। বন্যার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। জলস্তর বেড়েছে কোচবিহারের নদীগুলিতেও। তোর্সা, মানসাই নদীতে হলুদ সতর্কতা ও তিস্তায় জারি হয়েছে লাল সতর্কতা। রাতভর বৃষ্টির জেরে শিলিগুড়ির বিভিন্ন জায়গাও জলমগ্ন। শিলিগুড়ির ফুলেশ্বরী, বাবুপাড়ার রাস্তায় হাঁটুজল। অন্যদিকে ফুলবাড়িরও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন।         

গত তিন ধরে জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি। একইসঙ্গে ভুটান পাহাড়েও অবিরাম ধারাপাত। তুমুল বৃষ্টিতে ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি, মাল প্রতিটি ব্লকেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চারদিক জল থই-থই। প্রতিটি নদীতে কানায় কানায় জল। বানারহাটে নদী তীরবর্তী এলাকায় জল ঢুকতে শুরু করেছে। আজ পর্যন্ত জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।                    

শনিবার থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমবে, সেই সঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির গোয়ালিয়ার সাতনা গয়া হয়ে মালদার উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ১৬ জুলাই রবিবার। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায়। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

সেরা শিরোনাম

Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget