এক্সপ্লোর

Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

Monsoon: কাঠের চরিত্রই হচ্ছে জলীয়বাষ্প শোষণ করা ও ফুলে ওঠা। ফলে বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখা কাঠের আসবাব দেখতেও কেমন বিশ্রী হয়ে ওঠে। কীভাবে নেবেন যত্ন?

নয়াদিল্লি: গ্রীষ্মের (summer) প্রখর তাপ কাটিয়ে বর্ষা (monsoon) আনে স্বস্তির বৃষ্টি। কিন্তু সেই সঙ্গে নিয়ে আসে একগুচ্ছ সমস্যাও। পরিবেশ যখন জল পেয়ে প্রাণবন্ত হয়ে ওঠে, তখনই বাড়ির ভিতর বেশি আর্দ্রতার (moisture) জন্য হয়ে ওঠে স্যাঁতস্যাঁতে। বৃষ্টিবাদলার জন্য আমরা দিনের বেশিরভাগ সময়েই দরজা জানলাও বন্ধ করে রাখি। ফলে স্যাঁতস্যাঁতে ভাব আরও বাড়ে। এই ঋতুতে তাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাড়ির কাঠের তৈরি আসবাবপত্র (wooden furniture)। বর্ষায় কাঠের তৈরি জিনিসের যত্ন নেবেন কীভাবে? রইল টিপস।

বর্ষায় সহজেই যত্ন নিন কাঠের আসবাবের

প্রাকৃতিকভাবে তৈরি কাঠ। এর চরিত্রই হচ্ছে জলীয়বাষ্প শোষণ করা ও ফুলে ওঠা। ফলে বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখা কাঠের আসবাব দেখতেও কেমন বিশ্রী হয়ে ওঠে। বেশি আর্দ্রতা শোষণ করে অনেকসময়েই কাঠের জিনিসে ফাটল ধরে, কেটে যায়। সেগুলি বাইরে থেকে দেখতে যেমন খারাপ লাগে, তেমনই সেই ফাঁক দিয়ে সেখানে উই ধরারও সম্ভাবনা তৈরি হয়। ধরুন আপনার বাড়ির ফ্লোর কাঠের তৈরি। সেক্ষেত্রে গোটা ফ্লোর সিল করে দিতে পারেন। এবং আসবাবের ক্ষেত্রে পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। শেষে কোটিং ও সিল্যান্ট ব্যবহার করে কাঠকে নতুনের মতো চকচকে করে তুলতে পারেন। প্রসঙ্গত, এই ধরনের ট্রিটমেন্ট বর্ষা শুরু হওয়ার আগে করে ফেলতে পারলেই ভাল। 

দেওয়াল আপনার বাড়ির প্রতিটি উপাদানের ক্ষতির প্রবেশদ্বার হয়ে ওঠে। কাঠের জিনিস ভেঙে যেতে পারে বা বিবর্ণ হয়ে যায়। রট আয়রনের আসবাব লাল হয়ে মরচে ধরে যায়। তামার জিনিস সবুজ হয়ে যায়। বর্ষার আর্দ্রতায় সব কিছুই কোনও না কোনওভাবে প্রভাবিত হতে পারে যদি সেগুলি নোনা ধরা বা ড্যাম্প দেওয়ালের কাছে থাকে। বাড়ির লেআউট বদলে ফেলতে পারেন। দেওয়াল ও আসবাবের মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা রাখতে পারেন। সোফা, চায়ের টেবিল, ফ্লোর ল্যাম্প জাতীয় জিনিস দিয়ে ঘরের মধ্যিখান সাজাতে পারেন। ঘরের ভেন্টিলেশন ব্যবস্থা যদি ভাল থাকে তাহলে ভিতরের আর্দ্রতা অনেকটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

আরও পড়ুন: Health News : সারাদিন অভুক্ত, শরীরের পক্ষে ক্ষতিকারক না লাভদায়ক ?

প্রসঙ্গত, কাঠের আসবাব ভাল অবস্থায় রাখতে নিয়মিত সেগুলি পরিষ্কার করা ও পলিশ করানো প্রয়োজন। আর্দ্রতার সঙ্গে ধুলো মিশে কাঠে দাগও পড়ে যেতে পারে, বিবর্ণ হয়ে যেতে পারে। নিয়মিত ধুলো পরিষ্কার করতে পাতলা কাপড় ব্যবহার করতে পারেন। পলিশ ব্যবহার করলে নতুনের মতো চকচকে হবে আসবাব, সুরক্ষিতও থাকবে।

বাড়তি আর্দ্রতা থেকে রক্ষা পেতে বাড়ি ডি-হিউমিডিফাই করানো প্রয়োজন। ন্যাপথলিন জাতীয় আর্দ্রতা শোষণকারী পদার্থ ব্যবহার করতে পারেন। কাঠের আসবাব থেকে এগুলি উইকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়া নিম পাতা বা লবঙ্গও ব্যবহার করতে পারেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget