এক্সপ্লোর

BJP: পাখির চোখ বিধানসভা নির্বাচন, বিজেপির সাংগঠনিক প্রস্তুতি কি তৃণমূলকে হারানোর পক্ষে যথেষ্ট? উঠছে প্রশ্ন

WB Assembly Election 2026: যমুনা পাড়ের গেরুয়া ঝড় দেখে, ২০২৬ সালে গঙ্গাপাড়েও ঝড় তোলার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।

কলকাতা: দিল্লি জয়ের পর, এবার ২০২৬-এর বিধানসভা ভোটকে টার্গেট করে, পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। কিন্তু, তাদের সংগঠন কি ততটা শক্তিশালী হয়েছে? পরিসংখ্য়ান বলছে - বাংলায় সদস্য় সংগ্রহের টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি। 'সক্রিয় সদস্য়' সংগ্রহ অভিযানও আশানরূপ নয়। এমনকী বাংলায় সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখতে হয়েছে।

যমুনা পাড়ের গেরুয়া ঝড় দেখে, ২০২৬ সালে গঙ্গাপাড়েও ঝড় তোলার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। কিন্তু বর্তমানে বঙ্গ বিজেপির সাংগঠনিক প্রস্তুতি কি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারানোর পক্ষে যথেষ্ট? পরিসংখ্য়ান বলছে বাংলায় সদস্য় সংগ্রহের টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি। 'সক্রিয় সদস্য়' সংগ্রহ অভিযানও আশানরূপ নয়। এমনকি বাংলায় সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখতে হয়েছে। প্রথমবার সর্বভারতীয় সভাপতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ ধাপে সাংগঠনিক নির্বাচনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। 

বুথস্তরে নির্বাচনের পর মণ্ডল, তারপর জেলাস্তরের নির্বাচনের পর রাজ্যস্তরে; সবশেষে কেন্দ্রীয়স্তরে নির্বাচন হবে। রাজ্য় বিজেপি সূত্রে খবর, প্রতি ধাপে ৫০ শতাংশের বেশি নির্বাচিত হলে, তাঁরা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু মণ্ডল সভাপতি নির্বাচনের সময়েই একাধিক সাংগঠনিক জেলায় অশান্তির ছবি সামনে আসে। সূত্রের খবর, ৫ ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্য়ে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত স্থগিত থাকবে সাংগঠনিক নির্বাচন। প্রশ্ন উঠছে, অশান্তি এড়াতেই কি এই সিদ্ধান্ত? 

রাজ্য় বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা দীর্ঘদিনের। সুকান্ত মজুমদারের জায়গায় কাকে পরবর্তী রাজ্য় সভাপতি করা হবে, তা নিয়েও নানা মুনি খোলাখুলিভাবে নিজেদের মতামত প্রকাশ করছেন। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্য়ুকে বঙ্গ বিজেপি যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন রয়েছে। তাহলে কি এই সব খামতি দূরে সরিয়ে রাখতে, দিল্লির মতোই বাংলার বিধানসভা ভোটেও নরেন্দ্র মোদিকে সামনে রেখেই ঝাঁপাবে বিজেপি?

দিল্লির বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, " কালই দেশের রাজধানী দিল্লিতে ভোটের ফলাফল। আমি আজকে সকালে যখন পৌঁছোলাম, লোকে আমাকে জিজ্ঞেস করছে, ওড়িশায় আপনাদের সরকার হয়েছে, বিহারে তো হয়েই যাবে, পশ্চিমবঙ্গে কী হবে? আমি নিশ্চিত, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ২০২৬-এ আমরা ডবল ইঞ্জিন সরকার চালাবই চালাব। দেশের ২১টি রাজ্য়ে, NDA হোক, বা ভারতীয় জনতা পার্টি হোক, ডবল ইঞ্জিন সরকার চলছে। ডবল ইঞ্জিন সরকারের সবথেকে বড় ড্রাইভার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে দেশের মানুষ ভরসা করে, বিশ্বাস করে।''

আরও পড়ুন: Mamata Banerjee: "বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে,'' আশাবাদী মমতা

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget