এক্সপ্লোর

Suvendu Adhikari: দিল্লিতে মোদির সঙ্গে বৈঠক মমতার, আচমকা নবান্নে হাজির শুভেন্দু, কী পরিকল্পনা?

Suvendu at Nabanna: বুধবার সকালে প্রথমে বিধানসভায় ঢুকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। তার পর শঙ্কর ঘোষ এবং বেশ কয়েক জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হাজির হন।

কলকাতা: বকেয়া আদায় করতে দিল্লিতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক সেরে বেরিয়েছেন সবে। সেই আবহেই আচমকা নবান্নে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হঠাৎ কেন নবান্নে হাজির শুভেন্দু, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। নবান্নের বাইরে এই মুহূর্তে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। এখনও নবান্নের ভিতরে রয়েছেন, সেখানে কী চলছে, এখনও তা নিয়ে কোনও তথ্য মেলেনি। তবে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে নবান্নে। (Suvendu at Nabanna)

বুধবার সকালে প্রথমে বিধানসভায় ঢুকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। তার পর শঙ্কর ঘোষ এবং বেশ কয়েক জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হাজির হন।  আচমকা বিরোধী দলনেতা নবান্নে পৌঁছে যাওয়ায় গোটা এলাকাজুড়ে সাজো সাজো রব। তড়িঘড়ি নিয়ে আসা হল বাড়তি পুলিশকর্মী। নবান্নের গেটে মোতায়েন বাড়তি মহিলা পুলিশকর্মীও।  তবে প্রশাসনকে কিছু বুঝতে না দিয়ে, রীতিমতো পরিকল্পনা করেই শুভেন্দু নবান্নে ঢুকেছেন বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সেই অনুযায়ী, নবান্নে ভিজিটর্স রুমে রয়েছেন। তাঁর হাতে রয়েছে একটি পোস্টার। তাতে লেখা রয়েছে, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে রাজ্যের বরাদ্দ কয়েক গুণ বেড়েছে। আগে বরাদ্দ ছিল ১৪ হাজার ৯৮৫ কোটি টাকা। বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। গ্রাম সড়ক যোজনায় আগে বরাদ্দ ছিল ৫ হাজার ৪৩১ কোটি টাকা, এখন তা বেড়ে ১১ হাজার ৫১ কোটি টাকা।  

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘এক ইঞ্চি জায়গা ছাড়ব না, তাড়া করে বেড়াব আপনাকে’, নবান্নে হাইভোল্টেজ ড্রামার পর মমতাকে বার্তা শুভেন্দুর

এদিনই দিল্লিতে মোদি-মমতার সাক্ষাৎ হয়। সেখান থেকে বেরিয়ে মমতা জানান, ১০০ দিনের কাজের একটি পয়সাও রাজ্যকে দেয়নি কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। সমস্ত ব্যাখ্যা তুলে ধরার পরও টাকা বন্ধ করে রেখেছে। এ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে বলেও জানান মমতা। কেন্দ্রের থেকে রাজ্য ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য, জানিয়েছেন তিনি।

মোদি-মমতার বৈঠকের আগে এদিন প্রধানমন্ত্রীকে চিঠি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। জানান, রাজ্যের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি নিয়ে অবহিত করেছেন তিনি।  কেন্দ্রের দেওয়া টাকা অন্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget