এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘এক ইঞ্চি জায়গা ছাড়ব না, তাড়া করে বেড়াব আপনাকে’, নবান্নে হাইভোল্টেজ ড্রামার পর মমতাকে বার্তা শুভেন্দুর

Suvendu At Nabanna: বুধবার সকালে প্রথমে বিধানসভায় যান শুভেন্দু। সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। এর পর কাউকে কিছু জানতে না দিয়েই নবান্নের উদ্দেশে রওনা দেন।

কলকাতা: দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের মধ্যেই বেনজির পরিস্থিতি রাজ্যে। বুধবার সকালে আচমকা নবান্নে (Suvendu at Nabanna) হাজির রাজ্যের বিরোধী দলনমেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি-র তিন বিধায়ক চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ এবং বিশাল লামাকে নিয়ে নবান্নে ঢুকে পড়েন। সেই নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, সেই আবহেই নবান্ন থেকে বেরিয়ে মমতাকে বার্তা দিলেন শুভেন্দু।  বলেন, "এক ইঞ্চিও জায়গা ছাড়ব না, তাড়া করে বেড়াব আপনাকে।"

বুধবার সকালে প্রথমে বিধানসভায় যান শুভেন্দু। সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। এর পর কাউকে কিছু জানতে না দিয়েই নবান্নের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে সটান নবান্নের ভিতরকে ঢুকে যান। সেই নিয়ে চরম উত্তেজনা দেখা দেয় প্রশাসনিক স্তরে। নবান্নের বাইরে পুলিশ মোতায়েন বাড়ানো হয়। 

প্রায় আধ ঘণ্টার মাথায় নবান্ন থেকে বেরিয়ে আসেন শুভেন্দু এবং বিজেপি-র তিন বিধায়ক। সেখানে শুভেন্দু জানান, রাজ্যে বিরোধীদের কোনও বৈঠকে ডাকা হয় না। বঞ্চনার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন, কিন্তু আসলে বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছে এই সরকার। ইউপিএ আমলের থেকে নরেন্দ্র মোদির আমলে রাজ্যের জন্য বরাদ্দ বাড়লেও, সেই টাকা নয়ছয় হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। 

আরও পড়ুন: Suvendu Adhikari: দিল্লিতে মোদির সঙ্গে বৈঠক মমতার, আচমকা নবান্নে হাজির শুভেন্দু, কী পরিকল্পনা?

শুভেন্দুর বক্তব্য, "সাংসদদের নিয়ে দিল্লিতে বঞ্চনার কথা বলতে গিয়েছেন উনি। আমরা বলতে এসেছিলাম, রাজ্যের জনগণকে বঞ্চিত করছে এই সরকার। কেন্দ্রের টাকা নয়ছয় করে দিল্লিতে নাটক করতে গিয়েছেন। পাল্টা যুক্তি-তথ্য দিয়ে সব বলে গেলাম এখানে। মুখ্যসচিবের সঙ্গে দেখা হয়েছে।  আমাদের বক্তব্যের অডিও রেকর্ডিং এবং ছবি পোস্ট করে দিচ্ছি, সব পেয়ে যাবেন আমরা।"

কিন্তু কাউকে কিছু না বলে, এভাবে নবান্নযাত্রা কেন? জবাবে শুভেন্দু বলেন, "এখানে ১৪৪ ধারা জারি থাকে। আগে বললে ঢুকতে দিত না। আমরা চার জন এসেছি। আধ ঘণ্টা আগে ফোনও করেছিলাম, তাতে দেখছি-দেখব করছিল প্রশাসন। তাই আর অপেক্ষা করিনি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বঞ্চিত করছেন। মুখ্যসচিবের মাধ্যমে বার্তা দিয়ে গেলাম ওঁকে। এখানে বিরোধীদের ভোট দিলে ঘরছাড়া হতে হয়, ভোট লুঠ হয়, আবাস, বার্ধক্যভআতার টাকা দেওয়া হয় না। এই সরকার ফর দ্য ফ্যামিলি, বাই দ্যা ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি নীতি নিয়ে চলছে। কেন্দ্র অনেক টাকা দিয়েছে, কী ভাবে নষ্ট হয়েছে, তার তালিকা দিয়েছি। নবান্নে এসে বলে গেলাম, এক ইঞ্চিও জায়গা ছাড়ব না। আপনাকে তাড়া করে বেড়াব।"

শুভেন্দুর এই নবান্নযাত্রা নিয়ে তরজা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। কারণ দিল্লিতে যখন বকেয়া টাকার দাবিতে সরব তৃণমূল, সেই সমই রাজ্য প্রশাসনকে কার্যত কিছু জানতে না দিয়ে নবান্নে ঢুকে পড়েন শুভেন্দু। বিষয়টি নিয়ে আরও জলঘোলা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget