এক্সপ্লোর

WB By Election 2024: মেদিনীপুরেও সবুজ ঝড়, ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়ী TMC প্রার্থী সুজয় হাজরা

TMC Won Midnipur By Election 2024: মেদিনীপুরে ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল..

মেদিনীপুর: বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া।  মেদিনীপুরে ৩৩ হাজার ৯৯৬ ভোটে জয়ী তৃণমূল। মোট প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৫ হাজার ১০৪ । উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। 


WB By Election 2024: মেদিনীপুরেও সবুজ ঝড়, ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়ী TMC প্রার্থী সুজয় হাজরা

বিধানসভা উপনির্বাচনে ৬ আসনেই জয়ী তৃণমূল। নিজের এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, 'মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে জানাই অভিবাদন। আমার অন্তরের অন্তস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে'। 

অপরদিকে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ৬ প্রার্থীকেই তাঁদের বিপুল জয়ের জন্য অভিনন্দন। বাংলাকে বদনাম করাতে 'জমিদার' এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থে যে গল্প তৈরি করেছিল মানুষ তাকে খারিজ করে দিয়েছে। প্রথমবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ। গণতান্ত্রিক পথে বাংলায় বিরোধীদের নির্মূল করে দেওয়ার জন্য মানুষকে আমার বিনম্র প্রণাম। সাধারণ মানুষ বিরোধীদের মিথ্যা প্ররোচনায় গুরুত্ব না দিয়ে আমাদের ওপরেই আস্থা রেখেছেন। জেলা, ব্লক এবং অঞ্চল ভিত্তিক তৃণমূল স্তরের কর্মীদের আমি কৃতজ্ঞতা জানাই। তাঁদের কঠিন পরিশ্রম এবং মানুষের পাশে থাকার অক্লান্ত প্রচেষ্টাই বাংলার সম্মান এবং গর্বকে রক্ষা করেছে।'

আরও পড়ুন, বাবার থেকেও বেশি ভোটে জয়ী হাড়োয়ার TMC প্রার্থী শেখ রবিউল ইসলাম ! ধারে কাছেও নেই বিরোধীরা

প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও সবুজ-ঝড়। ৬টি আসনেই জয়ী তৃণমূল প্রার্থী। বিজেপির কাছ থেকে মাদারিহাট বিধানসভাও ছিনিয়ে নিল তৃণমূল। দুই কেন্দ্রে জয়ের ব্যবধান একলক্ষ ছাড়াল।গণনা কেন্দ্রের সামনেই সবুজ আবির ওড়ালেন শাসকদলের কর্মী, সমর্থকরা।  বিধানসভা, লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচনেও সবুজে সবুজ।কার্যত ছয়ে ছক্কা হাঁকাল তৃণমূল।৬টি বিধানসভা আসনেই জয়ী হলেন শাসকদলের প্রার্থীরা।উপনির্বাচনে মাদারিহাট আসনও হাতছাড়া হল বিজেপির।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget