এক্সপ্লোর

WB By Election 2024: বাবার থেকেও বেশি ভোটে জয়ী হাড়োয়ার TMC প্রার্থী শেখ রবিউল ইসলাম ! ধারে কাছেও নেই বিরোধীরা

Haroa TMC Candidate Wins In By Election 2024: বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম, কী বলছেন তিনি ?

উত্তর ২৪ পরগনা: বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় তৃণমূলের মোট প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫৭হাজার ৭২।এদিন সকাল থেকেই হাড়োয়া কেন্দ্রে ক্রমশ পাল্লা ভারী হতে দেখা গিয়েছিল শাসকদলের। এবার এবিপি আনন্দ-এর কাছে মুখ খুললেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। এদিন জয়ের পর তিনি বলেন, 'আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সকলেই দন্যবাদ জানাব। আরজি কর কাণ্ড নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করা হয়েছে, চক্রাক্ত করা হয়েছে, বিভিন্ন কটুক্তি করা হয়েছে, যেভাবে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ এই রায় দিয়েছে।'

 সাংবাদিক: গত লোকসভা ভোটে আমরা দেখেছিলাম, আপনার বাবা ১ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে বিধানসভার নিরিখে, হাড়োয়ায় এগিয়ে ছিলেন।আপনি সেই ব্যবধানও ছাপিয়ে গেছেন, কারণটা কী ?

হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম: কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম। এবং আমরা আগাগোড়াই বলেছি, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা ঐক্যে বিশ্বাস করি। আমরা উন্নয়নে বিশ্বাস করি।

 সাংবাদিক: আপনার উপর কতটা দায়িত্ব বাড়ল ? 

হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম: আমার উপর দায়িত্ব অবশ্যই বাড়ল। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, মানুষের পরিষেবা দিতে হবে। মানুষের পাশে থাকতে হবে। তাই আমার দায়িত্ব বেড়ে গেল। আগামীদিনে, মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। 

 সাংবাদিক: বিরোধীরা ধারে কাছে নেই। দ্বিতীয় স্থানে আইএসএফ প্রার্থী।

হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম: হাড়োয়ার মানুষ আমাকে বলেছিলেন, আমরা অনেক বড় জয় দেব। তবে বিরোধীরা কোথায় আছে, এটা তো আমার দেখার লক্ষ নয়। ওনারা মুখে অনেক বড়বড় কথা বলেন। আমাদের নেত্রী সবসময় মানুষের কথা বলেন। মানুষকে বিশ্বাস করেন।আমরাও সেই মানুষের প্রতি ভরসা করি। আস্থা রাখি। বিশ্বাস করি।

আরও পড়ুন, 'দীর্ঘদিন ধরে আমরা এই কেন্দ্র জিততে পারিনি..', বিপুল ভোটে এগিয়ে ঝাল মেটালেন TMC নেতা, নিশানায় মোদি

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget