এক্সপ্লোর

Mamata Banerjee: এক পয়সাও দিতে হবে না বাংলার কৃষকদের, শস্য বিমার প্রিমিয়াম মিটিয়ে দিল রাজ্য

Bangla Shasya Bima: এই প্রকল্প যে পুরোপুরি রাজ্য সরকারের শস্য বিমান প্রকল্প, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। 

কলকাতা: পুজোর আগে কৃষকদের পরিত্রাণে এগিয়ে এল রাজ্য সরকার। শস্য বিমা খাতে কৃষকদের প্রিমিয়ামের টাকা মিটিয়ে দিল রাজ্য। মঙ্গলবার এই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, অনাবৃষ্টিতে ধান রোপণ করতে পারেননি যে সমস্ত কৃষকরা, তাঁদের জন্য ১৯৭ কোটি টাকা কোষাগার থেকে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের ২ লক্ষ ৪৬ হাজার কৃষক তাতে উপকৃত হবেন। 

মঙ্গলবার ট্যুইটারে এই ঘোষণা করেন মমতা। তিনি লেখেন, "বাংলার ২ লক্ষ ৪৬ হাজার কৃষক, অনাবৃষ্টিতে যাঁরা ধান রোপণ করতে পারেননি, তাঁদের ১৯৭ কোটি টাকা মিটিয়ে দিচ্ছি আমরা।" বাংলা শস্য বিমা (BSB) প্রকল্পের আওতায়, কৃষকদের প্রিমিয়াম মেটাতে এই টাকা দেওয়ার কথা জানিয়েছেন মমতা। শুধু তাই নয়, এই প্রকল্প যে পুরোপুরি রাজ্য সরকারের শস্য বিমা প্রকল্প, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। (Bangla Shasya Bima)

এদিন মমতা জানিয়েছেন, রাজ্য সরকারই প্রিমিয়ামের পুরো টাকা দিয়ে দিচ্ছে। কৃষকদের কিছু দিতে হবে না। ২০১৯ সালে নিরীক্ষার পর থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার ২৪০০ কোটি টাকা জমা দিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে বাংলার ৮৫ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন বলেও জানান মমতা। ফলে প্রিমিয়ামের টাকা না দিয়েও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা।

Justice Abhijit Ganguly: বিশ্বভারতীর উপাচার্যকে অপসারণ করা উচিত, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এ বছর অনেক দেরিতে রাজ্যে প্রবেশ করে বর্ষা। ফলে চাষ করতে গিয়ে ক্ষতির মুখে পড়েন কৃষকরা। এমন পরিস্থিতির উদয় যাতে না হয়, কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান, তার জন্যই বাংলা শস্য বিমা প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রথম নয়, এর আগেও রাজ্য সরকার প্রিমিয়ামের টাকা মিটিয়েছে বলে এদিন জানান মমতা।

শস্য বিমা প্রকল্পে নাম লেখাতে বরাবরই রাজ্যের কৃষকদের উৎসাহ জুগিয়ে এসেছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সেই নিয়ে প্রচার অভিযানও চালানো হয়, যাতে গ্রামের মানুষজনের কাছেও রাজ্যের এই প্রকল্প পৌঁছে যায়। এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে ক্ষয়ক্ষতি থেকে অনেকটাই রক্ষা পান কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল নষ্ট হলে, ঘুরে দাঁড়ানোর সুযোগ পান তাঁরা। রাজ্য সরকাররে এই প্রকল্প বিশেষজ্ঞ মহল থেকেও প্রশংসা কুড়িয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget