এক্সপ্লোর

WB Dengue Case: এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত সেঞ্চুরি পার, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

West Bengal News: ক্যালেন্ডারে আরও একটা বর্ষাকাল। বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গি। পরিস্থিতি এখনও ভয়াবহ না হলেও আতঙ্ক ছড়িয়েছে।

কলকাতা: ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত (WB Dengue)। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। 

বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা: ক্যালেন্ডারে আরও একটা বর্ষাকাল। বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গি। পরিস্থিতি এখনও ভয়াবহ না হলেও আতঙ্ক ছড়িয়েছে। বিশেষত গত বছরের আক্রান্তের পরিসংখ্যানে এখনও ভয় রয়েছে রাজ্যবাসীর মনে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন একশো জনের বেশি। এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কী পরামর্শ চিকিৎসদের? 

শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাতপ্রসূন গিরি বলেন, "জমা জলের পরিমাণ যতটা কম করতে পারব, ততই কিন্তু ভেক্টর কন্ট্রোল করতে আমাদের সুবিধা হবে। বাড়ি বাড়ি গিয়ে নজরদারি করা দরকার পুর কর্মীদের। সেটা জোরদার না করলে তাহলে কিন্তু বৃষ্টি হলে গতবারে যেমন প্রচুর ডেঙ্গি সংক্রমণ হয়েছিল, এবারও তার প্রাদুর্ভাব হতে পারে।'' সংক্রামক রোগ বিশেষজ্ঞ অনির্বাণ দলুই বলেন, "জমা জল অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত এবং অনিয়মিতভাবে জমে থাকে, সেগুলো আমরা জানতেও পারি না। সেই জায়গাগুলো বিশেষ করে লক্ষ্য দেওয়া দরকার। এখনই এই সংখ্যা দেখে বোঝা সম্ভব নয় কতটা বাড়তে পারে। তবে যদি আমরা আগে থেকে একটু সতর্ক হই, যে যে জিনিসগুলো আমাদের করার কথা সেগুলো যদি আমরা সব ঠিকঠাক মতো সময়ে করতে পারি, তাহলে কিন্তু এই রোগ মাত্রারিতিক্ত বা মাত্রাছাড়া হবে না।''                            

কোথায় কত আক্রান্ত?

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। চলতি বছরে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

ক্রমিক সংখ্যা জেলার নাম আক্রান্তের সংখ্যা
১ উত্তর ২৪ পরগনা  ১৭৬
২ মালদা ১৭৪
৩ মুর্শিদাবাদ ১৫৩ 
৪ হুগলি ১৪৫
৫ কলকাতা ১১৩ ( ৬ মাসে আক্রান্ত)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'কালকের মধ্যে দখলমুক্ত করে দিন নিজে দাঁড়িয়ে থেকে' সতর্কবার্তা তৃণমূল বিধায়কের

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget