এক্সপ্লোর

WB Dengue Update: ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, এক সপ্তাহে বাংলায় আক্রান্ত ৬৭৫ জন

Dengue Update: বর্ষা আসতেই শুরু ডেঙ্গির চোখ রাঙানি। একের পর এক মৃত্য়ু। স্বজন হারানোর হাহাকার।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি উদ্বেগজনক। চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮। কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য পুরসভার ছবিও উদ্বেগের। 

ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ: বর্ষা আসতেই শুরু ডেঙ্গির চোখ রাঙানি। একের পর এক মৃত্য়ু। স্বজন হারানোর হাহাকার। হাসপাতালে হাসপাতালে ডেঙ্গি আক্রান্তদের ভিড়। সরকারি সূত্রের খবর, ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে। শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০ জন।।কলকাতা লাগোয়া লবণ-হ্রদের হাওয়া-বাতাসেও কি বাড়ছে ডেঙ্গি? উদ্বেগে সল্টলেক। পরিসংখ্যান অনুযায়ী,১৯ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে বিধাননগর পুরসভা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৭। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১৯ জন। কলকাতা পুরসভা। তথ্য অনুযায়ী, শহরে অন্তত ৫ হাজার বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। মামলা করা হয়েছে ৯০টি। ন্যাশনাল লাইব্রেরি এবং কোল ইন্ডিয়ার বিরুদ্ধেও মামলা করেছে কলকাতা পুরসভা।৫টি ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। জরিমানার অঙ্ক ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।নদিয়ার রানাঘাট পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৬।এছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভা এলাকায় ১১ এবং হাওড়া পুরসভা এলাকায় ৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

বর্ষা শুরু হতেই ফের ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। তবে শুধু শহর কলকাতা নয়, আশপাশের জেলাগুলিতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। সেই তালিকায় যেমন রয়েছে হাওড়া, দুই বর্ধমান, তেমনই রয়েছে নদিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ির মতো জেলা। নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন ডেঙ্গি আক্রান্ত। এছাড়া, ৫০ জন জ্বর নিয়ে ভর্তি। কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতাল, দুই হাসপাতালেই জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন বহু রোগী। দুর্গাপুর পুরসভার পলাশডিহা এলাকায় ডেঙ্গির দাপট সবথেকে বেশি। গত এক সপ্তাহে ৬১ জন আক্রান্ত হয়েছেন। হাওড়াতেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ১৩৩ জন। বাঁকুড়াতেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে গতবারের মতোই এবারও দাপট দেখাচ্ছে ডেঙ্গি। জলপাইগুড়ি শহরেও এবার তিন জনের শরীরে থাবা বসিয়েছে ডেঙ্গি। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ৫৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: West Burdwan News: স্কুল ছাত্রকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget