এক্সপ্লোর

WB Flood Situation: ত্রাণ নিয়ে ক্ষোভ, বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে TMC সাংসদ

Hooghly: সাংসদকে দেখে বাসিন্দাদের অভিযোগ, তাঁদের শুধু পানীয় জলের পাউচ প্যাকেট দেওয়া হয়েছে। এছাড়া আর কিছুই আসেনি, কোনও শুকনো খাবারও পাওয়া যায়নি।

খানাকুল, হুগলি:

খানাকুল, হুগলি: বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দার। হুগলির (Hooghly) খানাকুলে (Khanakul) বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে আরামবাগের (Arambagh) তৃণমূল সাংসদ। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। ত্রাণের দাবিতে সাংসদকে দেখে বিক্ষোভ স্থানীয়দের। 

খাবার মিলছে না বলে অভিযোগ, সেই অভিযোগেই ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। সাংসদকে দেখে বাসিন্দাদের অভিযোগ, তাঁদের শুধু পানীয় জলের পাউচ প্যাকেট দেওয়া হয়েছে। এছাড়া আর কিছুই আসেনি, কোনও শুকনো খাবারও পাওয়া যায়নি। সাংসদ অপরূপা পোদ্দার তখন জিজ্ঞেস করে চিঁড়ে-মুড়ি কিছু মিলেছে কিনা, তখন গ্রামবাসীরা জানান, কোনওরকম শুকনো খাবারও মেলেনি। ক্ষোভের মুখে সাংসদ জানান, তাঁরা নিয়েই এসেছেন- বিডিও অফিস যেতে বলেন। তখন এক বাসিন্দাকে বলতে শোনা যায়, 'সবাই যাব। হেঁটে হেঁটে যাব। আমরা হেঁটে যাব- আপনারা গাড়িতে যাবেন তা হয় নাকি?'

খানাকুলের পোল এলাকায় এই বিক্ষোভ চলে। চারিদিক জলমগ্ন (West Bengal Flood Situation) থাকায় ওই এলাকায় মানুষ ঘরবন্দি হয়ে রয়েছে। গত তিন দিন ধরে এই পরিস্থিতি থাকলেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। খানাকুল ১ -এর বিডিও শান্তনু চক্রবর্তী ও অন্য আধিকারিকরাও এলাকা পরিদর্শন করেন। তাঁদের ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। পানীয় জল ও ত্রিপলের দাবি জানান। ত্রাণ শিবিরের সংখ্যা বাড়ানোর দাবিও জানান হয়েছে। যদিও বিক্ষোভের কথা মানতে চাননি সাংসদ অপরূপা পোদ্দার। তিনি বলেন, 'এটি ম্যান মেড বন্যা। ডিভিসি আলোচনা ছাড়াই জল ছাড়ছে। সমস্যায় পড়ছেন এই সব বন্যা কবলিত এলাকার মানুষ।'

খানাকুলে মুন্ডেশ্বরীর জল উপচে নতুন করে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল জমে রয়েছে। সেই অবস্থায় জল পেরিয়ে যাতায়াত চলছে। এখনও পর্যন্ত খানাকুলের দুটি ব্লকের প্রায় ১০ টি পঞ্চায়েতে জলমগ্ন পরিস্থিতি। জল ঢুকেছে একাধিক বাড়িতে। জল উঠেছে গ্রামের রাস্তা-সহ রাজ্য সড়কেও। বেশ কিছু নীচু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডুবে গেছে পানীয় জলের কল। ইতিমধ্যেই খানাকুল থেকে গড়েরঘাটগামী রাজ্য সড়কে জল ওঠায় ওই এলাকায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগের জন্য় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: তিস্তার জলে বানভাসি, ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget