এক্সপ্লোর

Kolkata News: বেসরকারি হাসপাতালে বিল দিয়ে সর্বস্বান্ত হয়েছেন ? এবার বড় নির্দেশ স্বাস্থ্য কমিশনের !

WB Health Department Meet On PVT Hospital Bill: বেসরকারি হাসপাতালগুলির মাত্রা ছাড়া বিলে তবে কি এবার লাগাম পড়তে চলেছে ? স্বাস্থ্য কমিশনের সঙ্গে বৈঠকে কী প্রস্তাব ?

কলকাতা: বেসরকারি হাসপাতালে বেলাগাম বিল, নিয়ন্ত্রণ চায় স্বাস্থ্য কমিশন। 'প্যাকেজ বহির্ভূত খরচ কেন বাড়ছে নার্সিংহোম, বেসরকারি হাসপাতালে? ১ লক্ষ টাকার প্যাকেজ, অথচ বিল হচ্ছে সাড়ে ৪ লক্ষ টাকা!', চিকিৎসা খরচ নিয়ন্ত্রণ করুন, হাসপাতালগুলিকে নির্দেশ স্বাস্থ্য কমিশনের।

'বিশেষজ্ঞদের দিয়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ বেঁধে দিক কমিশনই', স্বাস্থ্য কমিশনের সঙ্গে বৈঠকে প্রস্তাব উঠল বেসরকারি হাসপাতালের তরফেই। বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা খরচ বাঁধতে সর্বোচ্চ স্তরে আলোচনা চলছে, জানিয়েছে কমিশন। ৬ মাস পরে আবার হাসপাতালগুলোর সঙ্গে বৈঠকে বসবে স্বাস্থ্য কমিশন। প্রসঙ্গত, অতীতে একাধিকবার লাগাম ছাড়া বিলের মুখোমুখি হয়েছিল এরাজ্যের বাসিন্দারা। সেই অভিযোগের পাহাড় জমে কোভিড পর্বের সময়। একের পর এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছিল। এমনকি মৃত্যুর পরেও দেহ আটকে বড়সড় বিল পরিবারের হাতে ধরিয়ে সর্বস্বান্ত করার মতো গুরুতর অভিযোগ উঠেছিল এরাজ্যেই।

আরও পড়ুন, 'রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল' ! ডায়েটে কী কী রাখার পরামর্শ TMC সাংসদ রচনার ? 'অভিষেক আইকন..'

 স্বাস্থ্য সাথীতে কত রোগী ভর্তি? বেসরকারি হাসপাতালের কাছে তথ্য চাইল কমিশন। ৩ বছরে স্বাস্থ্য সাথী প্রকল্পে যাদের বেশি পরিষেবা, তাদের পুরস্কৃত করবে কমিশন । স্বাস্থ্য সাথী, রাজ্য সরকার হেলথ স্কিমে অন্তত ১০% বেড বরাদ্দ রাখতে বলল কমিশন।  গতবছরই স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নিয়ম চালু করে রাজ্য সরকার। এবার থেকে রোগীরা ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। তারপর মেটানো হবে স্বাস্থ্য সাথী কার্ডের বিল। নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অনিয়ম নজরে আসায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

 গতবছরের মাঝামাঝি নিয়ম বদল হয়েছিল স্বাস্থ্য সাথী প্রকল্পে। এবার আরও কড়া পদক্ষেপ করেছিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনের তরফে নতুন অ্যাডভাইসরি জারি করে বলা হয়েছিল, এবার থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পে কোনও রোগী হাসপাতালে ১০ দিনের বেশি ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে।তা খতিয়ে দেখার পর হাসপাতালের বিলের টাকা মঞ্জুর করবে রাজ্য সরকার।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget