এক্সপ্লোর

WB HS Results 2022: দুপুর ১২টা থেকে অনলাইন দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফল, মার্কশিটও মিলবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com থেকে

WBCHSE Board 12th Result 2022: আগে বলা হয়েছিল, ১০ জুন, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে অনলাইন ফল দেখতে পারবেন পড়ুয়ারা।

কলকাতা: মাধ্যমিকের ফল বেরিয়ে গিয়েছে। শুক্রবারস, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (WBCHSE Board 12th Result 2022)। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে সামগ্রিক ফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল দেখা যাবে। স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন। শুক্রবারই এবিপি আনন্দর সাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা (WB HS Results 2022)।

গত শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল।এক সপ্তাহের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। প্রথমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সামগ্রিক ফল এবং প্রথম ১০ জনের মেধা তালিকা ঘোষণা করবে। বেলা ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com -এ রোল এবং নম্বর দিলেই জানা যাবে ফল। ১০ সংখ্যার রোল এবং নম্বর রয়েছে পরীক্ষার্থীদের কাছে। এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com -এ গিয়ে রোলের বক্সে প্রথম ছ'টি সংখ্যা বসাতে হবে। তার পর নম্বরের বক্সে বসাতে হবে বাকি চারটি সংখ্যা। তাহলেই চোখের সামেন ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

এর আগে ঠিক ছিল যে, বেলা সাড়ে ১১টা থেকেই অনলাইন ফল দেখা যাবে। কিন্তু বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে সময়সূচিতে বদলের ঘোষণা করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১১.৩০টা নয়, ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইন উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে।’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফল জানা যাবে বলে জানানো হয়।

এর আগে, করোনাকালে ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে ২০২১-এ পরীক্ষাই হয়নি। এই বছর পরীক্ষা হলেও, এই প্রথম বার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। এ বারে ৮ লক্ষের বেশি পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

আরও পড়ুন: Higher Secondary Result : সাড়ে ১১টার পরিবর্তে বেলা ১২টা থেকে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট

মাধ্যমিকের ফল প্রকাশের দিনই স্কুল থেকে মার্কশিট পেয়েছে পরীক্ষার্থীরা। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার প্রায় ১০ দিন পর, ২০ জুন পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের স্বার্থে নির্ধারিত সময়ের আগে এবার ফল প্রকাশ করা হচ্ছে। প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট ছাপানো সময়সাপেক্ষ ব্যাপার। সে ক্ষেত্রে এবিপি আনন্দর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট। ডাউনলোড করা ওই মার্কশিট দেখিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

ফল জানতে চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে wb12.abplive.com

ফল জানতে চোখ রাখুন wbbse.wb.gov.in এবং  wbresults.nic.in ওয়েবসাইটে। এ ছাড়াও এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com-এও ফল জানতে পারবেন পড়ুয়ারা। 

উচ্চ মাধ্যমিকের ফল কোন পদ্ধতিতে জানা যাবে?

  1. পশ্চিমবঙ্গ বোর্ডের সরকারি ওয়েবসাইট wb12.abplive.com -এ ফল জানা যাবে
  2. এরপর পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণির ফলে ক্লিক করতে হবে
  3. এরপর রোল নম্বর বা অ্যাডমিট কার্ডের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে
  4. সব তথ্য খতিয়ে দেখে নিতে হবে
  5. এরপর সেই তথ্য সাবমিট করতে হবে
  6. এরপরেই স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল
  7. বিশদে ফল খুঁটিয়ে দেখতে হবে
  8. পিডিএফ বা প্রিন্ট আউট বের করে নেওয়া ভাল
  9. কোনও পরীক্ষার্থী যদি ফল দেখে সন্তুষ্ট না হন, তাঁর মনে হয় আরও বেশি নম্বর প্রাপ্য, তাহলে পুনঃমূল্যায়নের জন্য আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে যদি পুনঃমূল্যায়নের পর প্রাপ্ত নম্বর বাড়ে, তাহলে নতুন করে মার্কশিট দেওয়া হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget