এক্সপ্লোর

WB Municipal Election 2022 : জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, বিজেপির মহিলা প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ

Municipal Poll 2022: জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, মহিলা প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে

আসানসোল : আসানসোলের (Asansol) ২৭ নম্বর ওয়ার্ডে হাজি কদম রসুল স্কুলে উত্তেজনা। বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপি প্রার্থী (BJP Candidate) চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারির। পাল্টা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এনিয়ে বিজেপি নেতার সঙ্গে বচসা। উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁকে বুথ থেকে বের করে দেয় পুলিশ। এরপর বুথের বাইরে চেয়ারে বসে নজরদারি জারি রাখেন বিজেপি নেতা।

জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, মহিলা প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান প্রার্থী। তৃণমূল কর্মীরা বুথের বাইরে ভিড় করে রয়েছেন। অন্যদিকে জনৈক ব্যক্তি অভিযোগ তোলেন, জিতেন্দ্র তিওয়ারি সাধারণ মানুষের সমস্যা করছেন। ভোট দিতে দিচ্ছেন না। 

আরও পড়ুন ; জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, বিজেপির মহিলা প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ

এদিকে আজ আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পালকে আটকে রাখার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে আসানসোল কমিশনারেটের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। সেই কারণে পুলিশ তাঁকে নোটিস দিতে আসে। বলা হয়, তিনি নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না। যদিও তিনি তা গ্রহণ করেননি বলে দাবি করেছেন অগ্নিমিত্রা।

তিনি বলেন, "নোটিস আমি রিসিভ করিনি। কারণ, নোটিসে হয়তো এটাই বলা থাকবে যে, আমি আমার ওয়ার্ডের বাইরে বেরোতে পারব না। আমার কেন্দ্রীয়বাহিনী নিয়ে ঘুরতে পারব না। কাল রাতেও পুলিশ এসেছিল। ওরা বলেছে, ঘুরতে হলে পশ্চিমবঙ্গ পুলিশ নিতে হবে। আমি জানি না এটা কোথাকার নিয়ম ? আমি একজন জনপ্রতিনিধি। আমি কেন ঘুরতে পারব না ? আমি তো গিয়ে কোনও সমস্যা করছি না। আমি গিয়ে কার্যকর্তাদের পাশে দাঁড়াচ্ছি। যদি কোনও রিগিং বা ঝামেলা হলে আমি তাঁদের পাশে দাঁড়াব। আমাকে আটকানোর জন্য এত তৎপর। কিন্তু, আজ বিভিন্ন জায়গায় দেখছেন, মোটর বাইকে তিনজন করে মুখ বেঁধে ঘুরে বেড়াচ্ছে। সুভাষপল্লি স্কুলে বুথ দখল হয়ে গেছে। ওখানে ৫০ জন ছেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের ধরতে পারবে না। ৭৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা মহিলা মোর্চার একজনের গায়ে হাত দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় বুথ দখল হয়ে গেছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget