এক্সপ্লোর

Madhyamik And Higher Secondary Result: ভোটের ফলাফলের পরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? কীভাবে দেখবেন ? জানুন

WB Board Exam Results Update: ভোটের রেজাল্টের পরেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট? মে-র দ্বিতীয় সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা। দুই পরীক্ষায় প্রায় ১৬ লক্ষ পরীক্ষা দিয়েছেন এবার।

কলকাতা: একেবারে শেষ পর্বে জোর কদমে চলছে ভোট প্রস্তুতি। কারণ হাতে আর মাত্র ৯ দিন। এপ্রিলের ২৩ তারিখ হচ্ছে বঙ্গ ভোটের প্রথম দফা। কিন্তু ভোটের কারণে কী মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে দেরি হবে? কী হবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ? এই নিয়ে চিন্তায় অভিভাবক থেকে পরীক্ষার্থীরা। সূত্রের খবর, ভোটের রেজাল্টের পরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে। 

বিধানসভা নির্বাচনের কারণে এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারী শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। পরীক্ষা শেষ হলেই পরীক্ষার্থীরা ফলাফলের আসায় বসে থাকেন। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি পরীক্ষার ফল ঘোষণার অপেক্ষায় উৎসুক থাকেন বাবা মায়েরাও। যদিও পর্ষদ ফলাফলের বিষয়ে নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করেনি। তবে নির্বাচনের পরে, অর্থাৎ মে মাসে ফল প্রকাশ হতে পারে বলে শোনা যাচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা। দুই পরীক্ষায় প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবার। প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে থাকবে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে পরীক্ষায় রেজাল্ট।

কীভাবে দেখবেন এবিপি আনন্দের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল?

মাধ্যমিক
১. রেজাল্ট দেখতে ক্লিক করুন wb10.abplive.com-এ। 
২. এরপর দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ।
৩. তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। 
৪. এবার ফলাফল ফুটে উঠবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে।

উচ্চমাধ্যমিক
১। wb12.abplive.com থেকেই এই ফল দেখা যাবে।  
২। WBCHSE Uchcha Madhyamik Result Live I bengali.abplive.com-এ ক্লিক করে দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।
৩। নির্দিষ্ট জায়গায় আপনার রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নির্ভুলভাবে টাইপ করুন। 
৪। সবশেষে “Search” বাটনে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 

এছাড়াও পর্ষদের ওয়েবসাইটে দেখতে পারবেন।
মাধ্যমিক

১. রেজাল্ট  দেখতে পাবেন পর্ষদের ২ টো ওয়েবসাইট থেকে।  
২. wbbse.wb.gov.in ও wbresults.nic.in ওয়েবসাইট থেকে দেখতে হবে। 
৩. পরীক্ষার্থীরা wbbse.wb.gov.in ও wbresults.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিন। 
৪. একটু অপেক্ষা করার পর দেখবেন নিজের ফলাফল দেখতে পাবেন। 
৫. এছাড়াও মোবাইল অ্যাপ-এর মাধমেও ফলাফল দেখা যাবে। এর জন্য iresults.net/wbbse-app ফোনে ইন্স্টল্ করে নিন। 

উচ্চমাধ্যমিক
 ১. উচ্চমাধ্যমিকের ফলাফলও দেখতে পাবেন পর্ষদের ২ টো ওয়েবসাইট থেকে।  
২. wbresults.nic.in ও wbchse.wb.gov.in ওয়েবসাইট থেকে দেখতে হবে। 
৩. পরীক্ষার্থীরা wbresults.nic.in ও wbchse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিন। 
৪. একটু অপেক্ষা করার পর দেখবেন নিজের ফলাফল দেখতে পাবেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের পেপারে কী কী থাকবে ?
মাধ্যমিকের ক্ষেত্রে সমস্ত বিষয়ের নম্বর কত পেয়েছেন এবং গ্রেড উল্লেখ থাকবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে, প্রথম সেমেস্টারে কোন পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত, তা PDF ফরম্যাটে পাওয়া যাবে পর্ষদের ওয়েবসাইট থেকে। দ্বিতীয় পর্বের পর হার্ডকপিতে প্রকাশ করা হবে মার্কশিট। প্রথম সেমেস্টারের মার্কশিটে মোট নম্বরের শতাংশ হার ও পার্সেন্টাইলও উল্লেখ করা থাকবে। কারা কারা এই সেমেস্টারের পাশ করেছেন, সেই তথ্যও উল্লেখ থাকবে।

সেরা শিরোনাম

News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget