এক্সপ্লোর

HS Semester System Fact Check : ২০২৭ -এর উচ্চ-মাধ্যমিকের সেমিস্টার বাতিল ? সত্যি না ভুয়ো, কী বলছে ফ্যাক্ট চেক

Semester System Cancel For Class 12: ২০২৭ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেমিস্টার পদ্ধতিটি বাতিল ! ছাত্রছাত্রীরা পুরোনো নিয়ম অনুযায়ী বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা দেবে ? কী দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ?

কলকাতা: সামনেই উচ্চ মাধ্যমিক-এর রেজাল্ট। আর তার আগে এমন একটা খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষা পদ্ধতির কী সত্যি বদল হচ্ছে ? যদিও এই খবরটিকে অনেকে সত্যি, আবার কেউ কেউ মিথ্যা বলে দাবি করছেন। কিন্তু আসল ঘটনা কী? কেন এমন বিজ্ঞপ্তি ভাইরাল হল হঠাৎ করে?

কাউন্সিলের নাম ও লোগো দিয়ে ১ এপ্রিল একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। যেখানে বলা হয়েছে যে, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএস) , অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নতুন কিছু পদ্ধতি পরিবর্তন হয়ে পুনরায় পুরোনো পদ্ধতি পুনর্বহাল করা হবে। আর এই নোটিশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কী বলা হয়েছে এই ভাইরাল বিজ্ঞপ্তিতে ?

উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি নিয়ে কাউন্সিলের নাম ও লোগো ব্যবহার করে একটি নোটিশ ভাইরাল হয়। যেখানে বলা হয়েছে, "উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেমিস্টার পদ্ধতিটি বাতিল করেছে এবং ২০২৭ সালের HS পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা পুরোনো নিয়ম অনুযায়ী বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং পড়াশোনা চালিয়ে যাবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী জানাচ্ছে?

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) স্পষ্ট করে জানিয়ে দেয় এই লোগো সমেত ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। এই ধরণের কোনও পরিবর্তন বা সিদ্ধান্ত কাউন্সিলের পক্ষ থেকে এখনও নেওয়া হয়নি। সুতরাং, গুজবে কান দেবেন না। কোনও কিছু জানার থাকলে বা নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in - এ থেকে দেখার জন্য অনুরোধ করেছে শিক্ষা সংসদ। সুতরাং এই বিজ্ঞপ্তিটি যে ভুয়ো, এই বিষয়ে আর কোনও দ্বিধা থাকল না।

ভুয়ো নোটিশ-এর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে শিক্ষা সংসদ?

সংবাদ সংস্থা টেলিগ্রাফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ভুয়ো তথ্যের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এই ধরণের ভুয়ো বিজ্ঞপ্তি তৈরি ও প্রচারের জন্য যারা যারা জড়িত, সেই ব্যক্তিদের বিরুদ্ধে একটি FIR দায়ের হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের প্রচার শুধু যে পড়াশোনার স্বচ্ছতাকে নষ্ট করছে তা নয়, পাশাপাশি যারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। এই কাজে জড়িতদের বিরুদ্ধে আরও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংসদ। 


HS Semester System Fact Check : ২০২৭ -এর উচ্চ-মাধ্যমিকের সেমিস্টার বাতিল ? সত্যি না ভুয়ো, কী বলছে ফ্যাক্ট চেক

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget