এক্সপ্লোর

Digestive Problem: অ্যাসিডিটি, হজমের সমস্যায় কী খাবেন? এবার গুণমান পরীক্ষায় ফেল ৫টি ওষুধ

Kolkata News: অসুখ সারাতে গিয়ে উল্টে আরও বড় রোগ রোগ বাধাচ্ছেন না তো? প্রশ্নটা উঠছে, কারণ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে ড্রাগ কন্ট্রোল বিভাগের রিপোর্ট।

ঝিলম করঞ্জাই কলকাতা: অ্যাসিডিটি, হজমের সমস্য়ায় ভুগছেন? মুঠোমুঠো অ্যান্টাসিড খাচ্ছেন? সাবধান। ওষুধের মধ্য়েই লুকিয়ে বিপদ। অ্য়াসিডিটি ও পেটের সমস্য়ার জন্য ব্য়বহৃত পাঁচটি নিম্নমানের ওষুধের খোঁজ পেয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ।   

পেটের সমস্য়া এখন ঘরে ঘরে। ভুক্তভোগী ৮ থেকে ৮০। রোগ যেমন ঘরে ঘরে, ওষুধও আছে। কিন্তু, অসুখ সারাতে গিয়ে উল্টে আরও বড় রোগ রোগ বাধাচ্ছেন না তো? প্রশ্নটা উঠছে, কারণ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে ড্রাগ কন্ট্রোল বিভাগের রিপোর্ট। সম্প্রতি রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের গুণমান পরীক্ষায় ফেল ৫ টি ওষুধ। তালিকায় রয়েছে RANTAC RD ZEORA DSR, RABEPRAZOLE- এর মতো ট্য়াবলেট। এই ওষুধগুলো মূলত অ্যাসিডিটি, পেটের সমস্যা, পেটের ঘায়ের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

বাঙালি সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত সেই অ্যসিডিটি আর হজমের সমস্যার সামাল যে ওষুধগুলো নিয়মিত ব্যবহার হয় তার নিম্নমানের ওষুধের খোঁজ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে রাজ্য় ড্রাগ কন্ট্রোল বিভাগ। তার মধ্য়ে কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমান জেলা থেকে সংগ্রহ করা পাঁচটি ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল করে। এর মধ্য়ে তিনটি নিম্নমানের ওষুধের নমুনার প্রস্তুতকারক সংস্থা কলকাতার। বাকি দুটি হিমাচল প্রদেশের। রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর, ওই পাঁচটি ওষুধে যে পরিমাণ রাসায়নিক থাকার কথা তা নেই। রাজ্য ড্রাগ কন্টোল বোর্ড ইতিমধ্য়েই সেই রিপোর্ট কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগে পাঠিয়েছে বলেই সূত্রের খবর। মাসখানেক আগেই, দেশজুড়ে গুণমান পরীক্ষায় ফের ফেল করে ১৮৮টি ওষুধ। এর মধ্যে কলকাতার ল্যাবে ফেল করেছে ২৭টি ওষুধ। সেই নিয়ে আতঙ্ক উৎকণ্ঠার মধ্য়েই রাজ্য ড্রাগ কন্ট্রোলের রিপোর্টে বাড়ল উদ্বেগ।           

গত মাসেই ভারতের বাজারে ধরা পড়ে পাকিস্তানের ভেজাল ওষুধ। পাঞ্জাব রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে করাচি, লাহোর এবং মুলতানের সংস্থার তৈরি ৩টি ওষুধ। করাচির হিলটন ফার্মা প্রাইভেট লিমিটেডের তৈরি নার্ভের এবং অ্যানিমিয়ার ওষুধ ফেল করে গুণমান যাচাইয়ের পরীক্ষায়। মুলতানের ফার্মেডিক ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের তৈরি অনিদ্রা এবং স্নায়ুর যন্ত্রণা উপশমের ওষুধও ফেলের তালিকায় আছে। লাহোরের পালস ফার্মাসিউটিক্যালসের তৈরি নার্ভের এবং অ্যানিমিয়ার ওষুধও ফেল করে গুণমান যাচাইয়ের পরীক্ষায়। 

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget