এক্সপ্লোর

WBCHSE: অসহ্য গরম, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সতর্কতা সংসদের

"পরীক্ষাকেন্দ্রে রাখতে হবে পর্যাপ্ত পানীয় জল, ওআরএসের ব্যবস্থা।'' উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জেলা প্রশাসন, ডিআইদের চিঠি দিয়ে নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

কলকাতা: অসহ্য গরম, উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam 2022) পরীক্ষার্থীদের জন্য সংসদের সতর্কতা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জেলা প্রশাসন, ডিআইদের চিঠি দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) জানিয়েছে, "পরীক্ষাকেন্দ্রে রাখতে হবে পর্যাপ্ত পানীয় জল, ওআরএসের ব্যবস্থা। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে যাতে লোডশেডিং না হয়, তার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে সংসদের তরফে। 

রাজ্যজুড়ে চড়ছে পারদ: উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়ায় চড়ছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের পরিস্থিতি সর্বত্রই। আজ এবং কাল এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি। ২৫ থেকে ২৭ এপ্রিল মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।  কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আর এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষার্থে পর্যাপ্ত পানীয় জল, ওআরএসের ব্যবস্থা রাখার নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

সন্তানকে সুরক্ষিত রাখার পরামর্শ: এই পরিস্থিতিতে কীভাবে সন্তানকে সুরক্ষিত রাখতে পরামর্শ দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়। তিনি বলেন, "এই সময় শিশুরা বাইরে বেরোলে প্রথম সমস্যা হয় ডিহাইড্রেশন। শরীর থেকে জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়। প্রথমেই বলব রোদ এড়িয়ে চলতে। তার জন্য সকালের দিকে করা উচিত। কোনও ক্লাস বা কাজ থাকলে সকালের দিকে বা বিকেলের দিকে রোদের তেজ কমলে করা উচিত।'' তাঁর কথায় "ডিহাইড্রেশন যাতে না হয়, সেজন্য প্রচুর পরিমাণে ফ্লুইড দিতে হবে শরীরে। ডাবের জল পান করতে পারে। মরসুমি ফল খাওয়া যেতে পারে। তাতেও প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে। হালকা পোশাক পরতে হবে।

আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, সন্তানকে সুস্থ রাখতে কী করণীয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget