এক্সপ্লোর

Weather Update: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, সন্তানকে সুস্থ রাখতে কী করণীয়?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে।

কলকাতা: উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়ায় চড়ছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি সর্বত্রই। আজ এবং কাল এই পরিস্থিতি বজায় থাকবে। এই পরিস্থিতিতে কীভাবে সন্তানকে সুরক্ষিত রাখবেন? সে সম্পর্কে পরামর্শ দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়। তিনি বলেন, "এই সময় শিশুরা বাইরে বেরোলে প্রথম সমস্যা হয় ডিহাইড্রেশন। শরীর থেকে জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়। প্রথমেই বলব রোদ এড়িয়ে চলতে। তার জন্য সকালের দিকে করা উচিত। কোনও ক্লাস বা কাজ থাকলে সকালের দিকে বা বিকেলের দিকে রোদের তেজ কমলে করা উচিত।''

শিশুদের জন্য পরামর্শ:  তাঁর কথায়, "ডিহাইড্রেশন যাতে না হয়, সেজন্য প্রচুর পরিমাণে ফ্লুইড দিতে হবে শরীরে। ডাবের জল পান করতে পারে। মরসুমি ফল খাওয়া যেতে পারে। তাতেও প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে। হালকা পোশাক পরতে হবে। হালকা রঙের পোশাক পরতে হবে। সুতির জামা পরা ভাল। বেরোলে ছাতা ব্যবহার করা বাধ্যতামূলক।'' এর পাশাপাশি মনে রাখতে আরও বেশ কয়েকটি বিষয়। চিকিৎসক জানাচ্ছেন, "প্রচুর পরিমাণে জল পান মানে স্কুল থেকে বেরিয়ে লাল, নীল জল পান করা নয়। এই ধরণের জল পান করলে জলবাহিত রোগ হওয়ার আশঙ্কা থাকে। টাইফয়েড, ডায়রিয়া, হেপাটাইটিস এ হতে পারে। জলবাহিত রোগ এড়াতে ভ্যাকসিন নিতে হবে। তবে ফল মানে বাজারের কাটা ফল কখনই খাওয়া নয়। সহজ পাচ্য খাবার খেতে হবে। বাড়িতে ঢুকেই হঠাৎ স্নান করা, ঠাণ্ডা জল পান বা এসি ঘরে ঢোকা যাবে না। বরফ দেওয়া জল পান একেবারেই নয়। তাতে হিতে বিপরীত হবে। জ্বর হলে অযথা অ্যান্টিবায়োটিক না খেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘামাচি হলে ঘাম অবস্থায় তাতে পাউডার দিলে লোমকূপ বন্ধ হয়ে যায়। ত্বক শুকনো রয়েছে এমন অবস্থায় পাউডার দেওয়া উচিত।'' 

রাজ্যের তাপমাত্রা: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি। ২৫ থেকে ২৭ এপ্রিল মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।  কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget