এক্সপ্লোর

Weather Forecast: ঠান্ডায় কালিম্পংকে টেক্কা পানাগড়ের, আরও নামবে তাপমাত্রা! আবহাওয়া দফতর যা বলছে...

West Bengal Weather Updates: মঙ্গলবার কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ১১ দশমিক ৮।   

সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢোকার ফলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় শীতের কাঁপুনি (Weather Updates)। যেখানে পাহাড়ে কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে পানাগড়ের (Panagarh News) তাপমাত্রা ১১ দশমিক ৮। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কিছু পরিবর্তন হবে না।  

আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কিছু পরিবর্তন হবে না

কালিম্পংকে ঠান্ডায় টেক্কা পানাগড়ের। পাহাড়ের কোলের কালিম্পংয়ের থেকে দক্ষিণবঙ্গের সমতলে পানাগড়ের দূরত্ব ৫৮২ কিলোমিটারের বেশি।  কিন্তু, মঙ্গলবার কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ১১ দশমিক ৮।   

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘পার্থর বাড়িতে অর্পিতার নামে দলিল, তাহলে দিলীপের বাড়িতে তল্লাশি নয় কেন’, প্রশ্ন তুললেন অভিষেক

শুধু উত্তরবঙ্গ নয়, পারদ পতনের জেরে কাঁপতে শুরু করেছে দক্ষিণবঙ্গের অনেক জেলাও।  আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার রাজ্যের মধ্যে তাপমাত্রা সবথেকে কম দার্জিলিঙে। সেখানে তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আবার বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫। পুরুলিয়ার তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। নতুন করে পারদ পতনের সম্ভাবনা খুব একটা নেই। 

কালিম্পংকে ঠান্ডায় টেক্কা পানাগড়ের

উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া ঢোকার ফলেই দক্ষিণবঙ্গে কাঁপুনি ধরতে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। 

তবে পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সোমবারই কলকাতায় একধাক্কায় ১৮-র ঘরে নামে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। গতকাল আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা কুড়ির নীচে থাকবে। জেলাগুলিতে পারদ ১৫ ডিগ্রিতে নামতে পারে।

পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকে নজর রাখছেন আবহবিদরা। তবে এই মুহূর্তে শহর কলকাতায় শীতের আমেজ ভালই অনুভূত হচ্ছে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শীতের প্রভাব বেশে রয়েছে। 

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
West Bengal New Syllabus Row | সব স্তরের পাঠ্যক্রমে 'শ্য়ামাপ্রসাদ'কে নিয়ে প্রবন্ধ, জানিয়ে দিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান
Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget