এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘পার্থর বাড়িতে অর্পিতার নামে দলিল, তাহলে দিলীপের বাড়িতে তল্লাশি নয় কেন’, প্রশ্ন তুললেন অভিষেক

Dilip Ghosh: এসএসসি’র নিয়োগ দুর্নীতির মামলায়, মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে, তাতে দেখা গেছে দিলীপ ঘোষের নামও।

কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: নিয়োগ-দুর্নীতির মামলায়, এ বার বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবিতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) সিজার লিস্টে দেখা যায়, এসএসসি দুর্নীতিতে গ্রেফতার হওয়া মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপের দলিল। এ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরও দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক।

সরাসরি দিলীপের গ্রেফতারির দাবি জানালেন অভিষেক

এসএসসি’র নিয়োগ দুর্নীতির মামলায়, মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে, তাতে দেখা গেছে দিলীপ ঘোষের নামও। সিজার লিস্ট অনুযায়ী, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপের দলিল। 

সেই তথ্যকে হাতিয়ার করেই, এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। তা নিয়েই মঙ্গলবার সুর চড়ান অভিষেক। তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে দলিল পাওয়া গিয়েছে। সেই কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?"

আরও পড়ুন: Sukanta Majumdar: ‘কালই তো বললেন টাকা লাগবে না!’ কেন্দ্রকে নিশানা করায় মমতাকে পাল্টা সুকান্তর

SSC মামলায় ধৃত মিডলম্যানের বাড়িতে দিলীপের দলিল উদ্ধার হওয়া নিয়ে সরাসরি দিলীপের গ্রেফতারি দাবি তোলেন অভিষেক। মঙ্গলবার এই প্রসঙ্গে বলতে গিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, "কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন। তা হলে তা সুনিশ্চিত করুন। দিলীপকে কেন গ্রেফতার করা হবে না? আদালতের কাছে প্রশ্ন রাখছি।"

দিলীপের গ্রেফতারির দাবিতে পার্থ-অর্পিতার উল্লেখ অভিষেকের

নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন। পাল্টা দিলীপ ঘোষের নাম নিয়ে এবার সুর চড়াচ্ছে তৃণমূল। যদিও এর পাল্টা রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-কে দিয়ে তদন্ত করানোর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget