এক্সপ্লোর

Weather Alert: পশ্চিমী ঝঞ্ঝায় দুর্যোগ রাজ্যে! দাপট ঝড়ের, ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা!

Weather Today: আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ রবিবার। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত

কলকাতা: বসন্তের আমেজের আজ শেষ দিন। শনিবার থেকে চড়চড় করে বাড়বে দিনের তাপমাত্রা। সোমবার থেকে বেশ কিছুটা চড়বে পারদ। রাজ্যে আজ মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আজ ফের বৃষ্টির সম্ভাবনা। কাল চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ রবিবার। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে আপাতত পরিষ্কার থাকবে আকাশ। তবে এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ভোরে এবং রাতে হালকা শিরশিরানি ভাব থাকবে বাতাসে। 

তবে সপ্তাহান্তেই পারদ উত্থান হবে। সোমবার থেকে উঠবে পারদ।  কলকাতার তাপমাত্রা ফের ৩৪/৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস-এ উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

অন্যদিকে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। আজ থেকে সোমবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সম্ভাবনা বেশি দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা আগামী ৪/৫ দিনে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন, হাসপাতালে রোগী 'আটকে' ১ লাখ চাওয়ার অভিযোগ! ICU থেকে পালিয়ে এলেন 'কোমায় থাকা' পেশেন্ট!

অন্যদিকে, কলকাতায় নামল দিন ও রাতের পারদ। তবে পারদ পতন এই মরশুমের মতো শেষ। এবার শুধুই পারদ উত্থান। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সোমবার ১০ মার্চ থেকে অনেকটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার এর মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

 
এদিকে, রাতের তাপমাত্রাও ২০.২ থেকে কমে ১৮.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় সাড়ে ৩ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ থেকে নেমে ২৮.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় সাড়ে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮৩ শতাংশ।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
TMC Symbol : জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget