এক্সপ্লোর

Heat Stroke: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, হিট-স্ট্রোক থেকে বাঁচতে কী কী করণীয়?

Weather Today: মুখ-মাথা ঢেকে লোকজন রাস্তায় বেরোচ্ছেন। কোথাও ছায়া দেখলেই সেখানে আশ্রয় নিচ্ছেন পথচারীরা। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকজনও অনেক কম। 

কলকাতা: কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দুই জেলা, বীরভূম (Birbhum) ও পশ্চিম বর্ধমানে (West Burdwan) সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।  পশ্চিম মেদিনীপুরের বেলদায় তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। বীরভূমে (Birbhum) আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। বাইরে মুখ, চোখ, নাক ঢেকে বাসিন্দারা বেরোচ্ছেন। রাস্তাঘাটে লোক চলাচল অপেক্ষাকৃত কম।  

অন্যদিকে, পশ্চিম বর্ধমানেও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।  জরুরি কাজ ছাড়া বাসিন্দারা ঘর থেকে বেরোচ্ছেন না। ঠান্ডা পানীয়র দোকানে ভিড়।  সকাল ১০টার পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে বাজারহাট। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। মুখ-মাথা ঢেকে লোকজন রাস্তায় বেরোচ্ছেন। কোথাও ছায়া দেখলেই সেখানে আশ্রয় নিচ্ছেন পথচারীরা। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকজনও অনেক কম। 

এই পরিস্থিতিতে কী কী করবেন? 

চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "বাইরে এখন প্রচণ্ড গরম। রোদের তেজও মারাত্মক। এই পরিস্থিতিতে যেকোনও সময়ে হিট স্ট্রোক হয়ে যেতে পারে। তাই বেশ কিছু সচেতনা মেনে চলা উচিত সকলেরই।" 

  • ‘প্রচুর তরলজাতীয় খাবার খেতে হবে’
  • ‘বারবার স্নান করতে হবে’
  • ‘হালকা জামাকাপড় পরতে হবে’
  • ‘মাথায় জলের ছিটে দিতে হবে’
  • ‘এই গরমে বেশি এক্সারসাইজ করবেন না’
  • ‘সকাল ১১ থেকে দুপুর ৩ পর্যন্ত বাইরে না বেরনোই ভাল’
  • ‘পশ্চিমাঞ্চলে বিকেল ৪ পর্যন্ত না বেরনোই ভাল’
  • চোখে গাঢ় রঙের চশমা, ঢিলেঢালা পোশাক পরতে হবে’
  • ‘খুব গরমে পান্তাভাত খান’

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের পরিস্থিতি সর্বত্রই। আজ এবং কাল এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি। ২৫ থেকে ২৭ এপ্রিল মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।  কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget