এক্সপ্লোর

Weather Update: কলকাতায় জাঁকিয়ে শীত, পৌষের শুরুতেই কাঁপছে রাজ্য়

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে পারদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জাঁকিয়ে শীত। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। 

কলকাতা: পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও, আরও কিছুদিন রাজ্যে শীতের আমেজ। গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে পারদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জাঁকিয়ে শীত। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। 

উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া: পারদ নামল অনেকটাই। সোমবার সকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর দিনাজপুরে। হাওয়া মোরগ বলছে, চলতি সপ্তাহে আরও অনেকটাই কমতে পারে তাপমাত্রা। সঙ্গে সকাল থেকেই কুয়াশা দেখা যাবে উত্তরে। গত সপ্তাহের তুলনায় সম্প্রতি কয়েক ডিগ্রি পারদ নেমেছে দুই দিনাজপুরে। এই ধারা বজায় থাকবে চলতি সপ্তাহে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, কনকনে শীতের আমেজ পাবে জেলার মানুষ। তবে মাঝে মাঝেই কুয়াশায় আবরণে ঢাকা পড়বে জেলা। তাতে তাপমাত্রার পারদ কমায় কোনও তফাত হবে না। উল্টে বাড়তে পারে হিমেল হাওয়া।ওয়েদার রিপোর্ট বলছে, তাপমাত্রা সকালে ১৩ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রাতের দিকে এই তাপমাত্রা ১১ ডিগ্রিতে চলে যাবে বলে আশা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে।  সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইতে পারে উত্তরের বাতাস। পারদ অনেকটাই নামবে বলে আশা করছে জেলাবাসী।

একই পরিস্থিতি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। হাওয়া অফিস বলছে, সকালে জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। বাতাসের গতিবেগ সকালে থাকতে পারে ঘণ্টায় ৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশ। সকাল থেকেই ঘন কুয়াশা দেখা যাবে দক্ষিণে। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে চিন্তা বাড়াতে পারে ঘন কুয়াশা। সঙ্গে আজ থেকেই কাঁপুনি ধরাবে কনকনে ঠান্ডা । 

উত্তর ২৪ পরগনার আবহাওয়া: গতকাল, ১৮ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮১ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩ কিলোমিটায়/ঘণ্টা। আজ, ১৯ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩ কিলোমিটায়/ঘণ্টা।

দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পৌষের শুরুতেই আরও নামল পারদ। উততুরে হাওয়ার দাপটে কলকাতায় শীতের আমেজ। মূলত দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে, মাঝে কয়েকদিন শীতের আমেজে তাল কেটেছিল রাজ্যে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় মেঘলা আকাশের কারণে এই পারদের ওঠানামা অব্যাহত ছিল। তাপমাত্রায় বারবার হেরফের ঘটেছে। তবে সুখবর, হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে, এবার একধাক্কায় অনেকটাই নামল পারদ। ফিরল শীতের আমেজ। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত।  আহাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ার্স। মূলত গত কয়েকদিন ধরেই  নীল আকাশ আর সাদা রঙের মেঘ ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সমাজবিরোধী কাজের বিরুদ্ধে কড়া আইন আনার পথে বিজেপি সরকার, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কাজের বিরুদ্ধে কড়া আইন আনার পথে বিজেপি সরকার, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
Anti Social Activities Bill: আজ আনা হচ্ছে 'গুন্ডাদমন বিল', কোন কোন কাজকে বলা হচ্ছে 'সমাজবিরোধী'? ধরা পড়লে শাস্তিই বা কী?
আজ আনা হচ্ছে 'গুন্ডাদমন বিল', কোন কোন কাজকে বলা হচ্ছে 'সমাজবিরোধী'? ধরা পড়লে শাস্তিই বা কী?
Humayun Kabir: আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
Janatar Darbar: মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী, " আমার মেয়েকে মেরে সমুদ্রে ফেলে এসেছে..”, অশোক কীর্তনিয়ার কাছে হিঙ্গলগঞ্জের পরিবার

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget