এক্সপ্লোর

Weather Update : ভাসবে পাহাড়, চরম সতর্কবার্তা, স্বস্তির বৃষ্টি দক্ষিণের ৬ জেলাতেও, বড় আপডেট আবহাওয়া অফিসের

South Bengal Monsoon : এতদিন উত্তরবঙ্গে থমকে ছিল বর্ষা। এবার মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে

ঝিলম করঞ্জাই, কলকাতা : শেষ জৈষ্ঠ্যে গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ ( South Bengal Weather ) , অন্যদিকে উত্তরবঙ্গ ( North Bengal Weather ) ভাসছে। এরই মধ্যে বর্ষাগমনের খুশির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

শনিবার সকাল থেকেই ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল কলকাতা। চরম গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এই মুহূর্তে স্বস্তি মিলবে না। তবে  বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন কলকাতা শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আগামী সপ্তাহের মাঝের সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার, এই ৩ জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। কোচবিহার ও দার্জিলিঙে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে দুই দিনাজপুর ও মালদায়। দক্ষিণবঙ্গে জ্বালাপোড়া গরমে নাজেহাল অবস্থা।

এতদিন উত্তরবঙ্গে থমকে ছিল বর্ষা। এবার মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই সপ্তাহে তাপপ্রবাহ চলবে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এর পাশাপাশি, কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।  এদিকে, জল বেড়ে চলায় ফুঁসছে তিস্তা। কালিম্পঙের কালীঝোরা থেকে তিস্তাবাজার যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রাস্তায় ভারী যান চলাচল বন্ধ। রাস্তার একাধিক জায়গায় ধরেছে ফাটল।

রাস্তা মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। শিলিগুড়ি থেকে ঘুরপথে করোনেশন সেতু হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডুয়ার্স, গরুবাথান, লাভা, লোলেগাঁওয়ের রাস্তা দিয়ে সিকিমে গাড়ি যাতায়াত করছে। সিকিমেও ভারী বৃষ্টি হচ্ছে। ফলে সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। গত বছরও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল সিকিম। 

 

 কলকাতায় তাপমান 
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৮৫ শতাংশ। 

 ভিনরাজ্যে 
আসাম এবং মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা শনিবার ও সোমবার। উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবারেও প্রবল বৃষ্টির আশঙ্কা। আগামী ২৪ ঘন্টায় উড়িষ্যাতেও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি এবং রবি ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা।
 অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা পন্ডিচেরি রায়েলসীমা এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন 

কত ধাপ পেরিয়ে রথে ওঠেন জগন্নাথ? রথের রশি আদতে কী জানেন? পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানা কাহিনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget