এক্সপ্লোর

Kolkata News: বেলা বাড়তেই গায়ে লাগছে রোদের তাপ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Weather Of Kolkata:কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস।এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): সিত্রাংয়ের দুর্যোগ কাটতেই হিমেল হাওয়ার আমেজ টের পাচ্ছিল শহর। গত কাল অক্টোবরের নিরিখে এক দশকের রেকর্ড পারদ-পতনের সাক্ষী থেকেছে কলকাতাবাসী। এর পর কেমন থাকবে মহানগরের হাওয়া-বাতাসের মতিগতি? শীতের আগমনি কি শোনা যায়?  
    কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২২.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬৪  শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার পর থেকেই দুর্যোগ কেটে শিরশিরানি ফিরেছে দক্ষিণবঙ্গে। ফিরে এসেছে শুষ্ক আবহাওয়ার মেজাজ। 0আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৩  ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা। 
  ঘটনা হল, দুর্গাপুজোয় কম-বেশি বিক্ষিপ্ত বৃষ্টি দেখেছে কলকাতা। কালীপুজোর আগে আবার প্রবল হয়ে উঠেছিল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভ্রুকুটি। বস্তুত, আলোর উৎসবের সন্ধেয় স্যাঁতস্যাঁতে হাওয়া ও বৃষ্টিও হয়েছে এই শহরে। কিন্তু তার পর দিন থেকেই ভোল বদলাতে শুরু করে হাওয়া বাতাস। গত কাল দশবছরে রেকর্ড পারদ পতনের সাক্ষী ছিল কলকাতা। অক্টোবরের শেষে এই শহরের পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে। এর আগে ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ওই বছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর।সেবার তাপমাত্রা নেমে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে কি?

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার। 

আপেক্ষিক জলবায়ু: মহানগরের জলবায়ু অনেকটা উপক্রান্তীয় অঞ্চলের মতো। মোটের উপর বছরভরই উষ্ণ থাকে এখানে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার ৬২৫ মিলিমিটার যার বেশিরভাগই জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার মরসুমে দেখা যায়। এই সময়টাই বাতাসে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। অক্টোবর ও নভেম্বরে বৃষ্টির পরিমাণ কমে আসে।

আরও পড়ুন:শুভেন্দু গড়ে তৃণমূলের দায়িত্ব এবার কুণালকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News LIVE Updates: একধাক্কায় ৮টাকা বাড়ল অটোর LPG-র দাম! এবার বাড়তে পারে ভাড়াও?
একধাক্কায় ৮টাকা বাড়ল অটোর LPG-র দাম! এবার বাড়তে পারে ভাড়াও?
Weather Forecast: উত্তাল হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টি, বিকেলেই কালবৈশাখীর তাণ্ডব!, কতদিন চলবে দুর্যোগ? কোন কোন জেলায় হলুদ সতর্কতা?
উত্তাল হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টি, বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী, কতদিন চলবে দুর্যোগ? কোন কোন জেলায় হলুদ সতর্কতা?
Mamata Banerjee: '২০ লক্ষ জওয়ান পাঠিয়ে ছাপ্পা দেওয়াবে', ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরাট অভিযোগ মমতার
'২০ লক্ষ জওয়ান পাঠিয়ে ছাপ্পা দেওয়াবে', ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরাট অভিযোগ মমতার
Mamata Banerjee: 'রাষ্ট্রপতি শাসন জারি করে মোদিজিকে ভোট করাতে হচ্ছে!' চাঞ্চল্যকর দাবি মমতার
'রাষ্ট্রপতি শাসন জারি করে মোদিজিকে ভোট করাতে হচ্ছে!' চাঞ্চল্যকর দাবি মমতার

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget