এক্সপ্লোর

Kunal Ghosh: শুভেন্দু গড়ে তৃণমূলের দায়িত্ব এবার কুণালকে

Kunal Ghosh in Suvendu Garh: শুভেন্দু মোকাবিলায় তৃণমূলের তাস এবার কুণাল।সূত্রের খবর, আজই কুণালকে হলদিয়া থেকে কাজ শুরুর নির্দেশ।

কলকাতা: শুভেন্দু মোকাবিলায় তৃণমূলের তাস এবার কুণাল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে (Suvendu Adhikari) তৃণমূলের দায়িত্ব এবার কুণাল ঘোষকে (Kunal Ghosh)। পঞ্চায়েত ও হলদিয়া পুরভোটের আগে কুণালকে দায়িত্ব শীর্ষ নেতৃত্বের। সূত্রের খবর, আজই কুণালকে হলদিয়া থেকে কাজ শুরুর নির্দেশ। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সামলাবেন তিনি। জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে এবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে রাজ্যের পঞ্চায়েত ভোট। সেই দিকে তাকিয়ে এখন থেকেই কোমর বাঁধছে রাজ্যের শাসক দল। বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। সেই ঘটনায় একের পর এক মন্ত্রী-বিধায়ক গ্রেফতার হয়েছেন। সেই আবহেই পঞ্চায়েত ভোটে তৃণমূলকে ধাক্কা দিতে ঘর গোছাচ্ছে রাজ্যের বিরোধী দলগুলি। যদিও গত উপনির্বাচন ও পুরভোটের ফলাফল, আত্মবিশ্বাস জোগাচ্ছে তৃণমূলকে।প্রশাসন সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে পঞ্চায়েত ভোট হতে পারে। ২০১৮ সালের গত পঞ্চায়েত নির্বাচনে দুরন্ত ফল করেছিল তৃণমূল। যদিও তারপরে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছিল তৃণমূল। যদিও সেই ধাক্কা কাটিয়ে উঠেছে বিধানসভা নির্বাচনে। সেখানে দুরন্ত কামব্যাক হয়েছে তৃণমূলের। ফের তারপরে বছর ঘুরতে না ঘুরতেই বড়সড় রাজনৈতিক অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। 

 স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। ইডির হেফাজতে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গরু পাচার মামলায় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে অসংখ্য চাকরিপ্রার্থী রাস্তায় আন্দোলন করছেন। চলছে অবস্থান-বিক্ষোভ। প্রতিদিন তাঁদের আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। ওই ইস্য়ুতে নিত্যদিন সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে বিরোধীরা। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন তৃণমূলেরই কিছু নেতা। খোদ তৃণমূলেরই একাংশও স্বীকার করছেন, কোটি কোটি টাকা উদ্ধারের ছবি রীতিমতো অস্বস্তিকর। ঠিক এই পরিস্থিতিতেই বছর ঘুরলে পঞ্চায়েত ভোট। এই আবহে ভোটে কোন বার্তা সামনে রেখে প্রচার করবে তৃণমূল? রাজনৈতিক মহলে এখন ঘোরাফেরা করছে এমনই প্রশ্ন। 

আরও পড়ুন, আজ থেকে ফের শুরু রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প, 'দুর্নীতি' ইস্যুতে পথে নামছে সিপিএম

তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো, আরও বেশি করে ভোটারদের সামনে তুলে ধরা হবে। দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথীর মতো যেসব প্রকল্প জনপ্রিয় হয়েছে, তার সুফল আরও বেশি করে গ্রামবাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারের হাতিয়ার করতে চলেছে তৃণমূল। 

 

সেরা শিরোনাম

Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget