এক্সপ্লোর

Kolkata Weather:আজও বর্ষণের পূর্বাভাস কলকাতায়, কেমন থাকবে মহানগরের আবহাওয়া?

Kolkata Weather Update:গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: কখনও টিপটিপ, কখনও আবার তুলনায় জোরে বৃষ্টি। আবহাওয়ার 'মুড সুইং' থামার যেন কোনও লক্ষণ নেই। এর মধ্যে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। ফল? আজ, মঙ্গলবার পর্যন্ত কলকাতা ও দুই ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ বছর আশ্বিনের শুরু থেকেই আকাশের মুখ গোমড়া। যখন-তখন নামছে বৃষ্টি। এর পর কেমন থাকবে কলকাতায় (Kolkata Weather) হাওয়া বাতাস? 
 গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত পরশু সকাল সাড়ে আটটা থেকে গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। আজও আকাশের মুখভার কমার সম্ভাবনা প্রায় নেই। বরং বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৫  ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির মরসুমে দাপট বাড়তে শুরু করেছে ডেঙ্গির, সঙ্গে দোসর ম্যালেরিয়া। তার উপর জ্বর, সর্দি, কাশি উপসর্গ-সহ অন্যান্য ভাইরাস সংক্রমণ তো রয়েছেই। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): নিম্নচাপের জের যেন কিছুতেই কাটছে না মহানগরে। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, কখনও অঝোরে, কখনও আবার শব্দহীন ভাবে বৃষ্টি হয়েই চলেছে। তবে কি পুজোতেও ভাসবে মহানগর? আনন্দ হবে দুর্গাপুজোর আনন্দ? প্রসঙ্গত, গত বছর পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল কলকাতায়। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। এবার পুজোয় কী রকম থাকবে কলকাতা? আপাতত সেই দিকে তাকিয়েই মহানগর।
ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আরও পড়ুন:'সকলের আগে গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত', CBI তদন্তের হুঁশিয়ারির পাল্টা অভিষেকের

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget