এক্সপ্লোর

Weather Update: IPL উদ্বোধনের দিন কি ঝড়বৃষ্টি কলকাতায়? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

Weather Update IPL Match: বিস্তারিত নজর রাখা যাক আজকের ওয়েদার আপডেট-এ।

কলকাতা: সকাল থেকে মেঘলা আকাশ শহর কলকাতা থেকে শুরু করে জেলাতেও। কোথাও কোথাও হয়েছে হালকা বৃষ্টি। তবে সে সামান্যই। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিস্তারিত নজর রাখা যাক আজকের ওয়েদার আপডেট-এ।

আসামে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার দাপটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর ফলে বদলাতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গে, আজ, ২০ মার্চ, বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছেই সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।

২১শে মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমান জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। ২২ শে মার্চ, শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ২৩শে মার্চ রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ শে মার্চ সোমবার দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে; অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে। আজ ২০ শে মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। ২১শে মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। ২২ শে মার্চ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

আজ বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে। শনিবার শহরে আইপিএল-এর প্রথম ম্যাচ। ইডেন গার্ডেন্সে সম্মুখ সমরে নাইট রাইডার্স ও আরসিবি। আশঙ্কা করা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান ও ম্য়াচে বৃষ্টির প্রভাব পড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget