এক্সপ্লোর

Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?

Kolkata Rain: আবহাওয়াবিদ হাবিবুর রহমান বলছেন, 'আজকে আবহাওয়ার কারণ গভীর নিম্নচাপ। বর্তমানে এই নিম্নচাপ কলকাতার কাছাকাছিই রয়েছে।'

কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বা ঝমঝম করে দুর্যোগ। দিনভর বর্ষণে জলমগ্ন কলকাতা থেকে শুরু করে জেলার একাধিক জায়গা, জায়গায় জায়গায় চূড়ান্ত যাত্রী দুর্ভোগের ছবি প্রকাশ্যে আসছে। কবে কাটবে এই দুর্ঘোগ, সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। সোমবার সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল কলকাতার বিস্তীর্ণ এলাকা। জল জমল শহরের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন রাস্তায়৷ নিম্নচাপের জেরে সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। আমহার্স্ট স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিটে সপ্তাহের প্রথম দিনে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় বহু মানুষকে। কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

আবহাওয়া নিয়ে কী জানাচ্ছেন আবহাওয়াবিদ?

আবহাওয়াবিদ হাবিবুর রহমান বলছেন, 'আজকে আবহাওয়ার কারণ গভীর নিম্নচাপ। বর্তমানে এই নিম্নচাপ কলকাতার কাছাকাছিই রয়েছে। উত্তর পশ্চিমদিকেই রয়েছে এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গের ওপরেই এই নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আগামী ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের বেশ কিছু জেলাতেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ২৪ ঘণ্টা পরে, বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে আগামীকাল ভারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 

বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন

নিম্নচাপের জেরে বেহাল দক্ষিণবঙ্গের পরিস্থিতি। দফায় দফায় বৃষ্টিতে বেহাল জনজীবন। নিম্নচাপের জেরে কাল সকাল পর্যন্ত কলকাতায় চলবে বৃষ্টি, এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পঃ মেদিনীপুরে কালও চলবে বৃষ্টি, এমনটাই জানা যাচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলায় কালও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস নেমেছে। কালিম্পঙের বিন্দুভোপালে রাস্তায় ধস নেমেছে।  

অন্যদিকে টানা বৃষ্টিবে বেহাল অবস্থা কলকাতার। টানা বৃষ্টির জেরে আমহার্স্ট স্ট্রিটের রাস্তা জলমগ্ন, এই রাস্তা দিয়ে যেতে গিয়ে সমস্যা, গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছেন অনেকে। পুরসভার তরফে পাম্প বসিয়ে জল বের করা হচ্ছে। টানা বৃষ্টিতে জল থৈ থৈ হয়ে পড়ে উত্তরের গিরিশ পার্ক থেকে দক্ষিণের পাটুলি।

আরও পড়ুন: Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget