এক্সপ্লোর

Weather Update: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগ, উত্তরে শুরু প্রাক বর্ষার বৃষ্টি; রাজ্যজুড়ে বর্ষণের পূর্বাভাস

Weather Forecast: কাল দুই মেদিনীপুর এবং এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা। উত্তরবঙ্গ এবং সিকিমে ২-৩ দিনে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে।

কলকাতা: প্রাক বর্ষায় রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি (Weather Update)। নিম্নচাপের জেরে কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ মোকাবিলায় গঙ্গাসাগর ও বকখালিতে শুরু হয়েছে মাইকে প্রচার। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ২ থেকে ৩ দিনের মধ্যেই উত্তরবঙ্গে ঢুকবে বর্ষা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: কাল বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস ১০ জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া: বৃহস্পতিবার থেকে ফের সর্তকতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "দক্ষিণবঙ্গের মুর্শিবাদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের উপরের যে ৫টা জেলা রয়েছে তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।' পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আগামীকাল থেকে জারি সতর্কবার্তা। উত্তাল হতে পারে সমুদ্র। ২৮ থেকে ৩১ মে-র মধ্যে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি। যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন আজ রাতের মধ্যেই তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।'' 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget