এক্সপ্লোর

Howrah Weather Update: জেলায় জেলায় বৃষ্টি, হাওড়ায় কেমন থাকবে আজকের আবহাওয়া?

Howrah District Weather Update: পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হাওড়া। কলকাতার পাশের শহর হাওড়া। আজ হাওড়া জেলার আবহাওয়া কেমন? কাল আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হয়েছে?

হাওড়া: আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ৩১ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৯ শতাংশ। আজ সারাদিন হাওড়ায় মূলত সূর্যের তেজ বাড়তে পারে। বেলা বাড়লে মেঘের পরিমাণও বাড়তে পারে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ০১ মিনিটে।

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে, আকাশে বিচ্ছিন্ন মেঘের পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭৫ শতাংশ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কাল সকালে হাওড়ায় সূর্যোদয় হবে ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ০০ মিনিটে।

পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হল হাওড়া। এই জেলায় দু’টি মহকুমা, হাওড়া সদর ও উলুবেড়িয়া। কলকাতার পাশের শহর হল হাওড়া। দুই শহরের মাঝে গঙ্গা। হাওড়া জেলার পূর্বে কলকাতা, উত্তরে হুগলি জেলা, দক্ষিণ দিকে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমে পূর্ব মেদিনীপুর জেলা। প্রাচীন জনবসতি হাওড়া শহরের ইতিহাস সুপ্রাচীন। একসময় বাণিজ্য নগরী হিসেবে পরিচিত ছিল হাওড়া। পরে এই শহর শিল্পনগরী হিসেবে পরিচিত হয়ে ওঠে।

আরও পড়ুন: Medinipur Weather: আজ দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল দেখা মিলতে পারে রোদের

হাওড়ার অন্তম আকর্ষণ হল বেলুড় মঠ, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যা এখন আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান হিসেবে পরিচিত। এছাড়া হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি ঝিলও হাওড়ার আকর্ষণ। হাওড়া জেলার প্রধান নদী গঙ্গা। এছাড়া রূপনারায়ণও হাওড়ার গ্রামীণ অঞ্চলের অন্যতম প্রধান নদী।

কলকাতার পাশের শহর হওয়ায় হাওড়ায় গঙ্গার ওপারের আবহাওয়ার প্রভাব পড়ে। আবার এই জেলার গ্রামীণ অঞ্চলে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের আবহাওয়ার প্রভাব পড়ে।

এছাড়া মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টি হচ্ছে বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অগাস্টের শেষ দিকে এই লাগাতার বৃষ্টি ঘাটতি কিছুটা কমাবে বলেই মনে করছেন আবহবিদরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Election 2026:
WB Election 2026: "যাঁরা কলকাঠি নেড়েছেন..", টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভগবানপুরের BJP বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি
Howrah: কাটারি দিয়ে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুন, নিজে আত্মহত্যার চেষ্টা... চাঞ্চল্য উলুবেড়িয়ায়!
কাটারি দিয়ে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুন, নিজে আত্মহত্যার চেষ্টা... চাঞ্চল্য উলুবেড়িয়ায়!
Ram Navami 2026: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি কলকাতা হাইকোর্টের, কী কী বিধি নিষেধ ?
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি কলকাতা হাইকোর্টের, কী কী বিধি নিষেধ ?
CPM Leader Gautam Dev : বিধানসভা ভোটে ফল কী হবে ? বড় দাবি বর্ষীয়ান সিপিএম নেতা গৌতম দেবের...
বিধানসভা ভোটে ফল কী হবে ? বড় দাবি বর্ষীয়ান সিপিএম নেতা গৌতম দেবের...

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget