এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : দুই বর্ধমানেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা, ভ্যাপসা গরম কি কিছুটা কমবে ?

Purba and Paschim Burdwan Weather Update : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩২ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৭ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- মেঘলা আকাশ, মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা

বাতাস- ১১ কিমি/ঘণ্টা

আর্দ্রতা - ৭২ শতাংশ

সূর্যোদয়- সকাল ৫টা ৮ মিনিট

সূর্যাস্ত- ৬টা ২০ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ২৯ ডিগ্রি সেলসিয়াস। মাঝারি পরিমাণে বৃষ্টি। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার।

বঙ্গের আবহাওয়া-

নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি। আজ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । 

ফের ঘনাচ্ছে দুর্যোগ। উত্তর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা পরিণত হবে গভীর নিম্নচাপে। যার জেরে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, পাতিয়ালা, গোরক্ষপুর, গয়া ,বাঁকুড়া, দিঘা ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget