এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : আজ কি ঝড়-বৃষ্টি হতে পারে দুই বর্ধমানে ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩৬ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৪ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- আধভাঙা মেঘলা আকাশ

বাতাস- ৭ কিমি/ঘণ্টা

আর্দ্রতা - ৩৫ শতাংশ

সূর্যোদয়- সকাল ৫টা ০৩ মিনিট

সূর্যাস্ত- ৬টা ০৭ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ২৮ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার।

বঙ্গের আবহাওয়া-

দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা আগামী মঙ্গলবার ঘূর্ণিঝড় মোকায় পরিণত হতে পারে। ১৪ মে আছড়ে পড়তে পারে, বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা পরিণত হবে গভীর নিম্নচাপে। শেষমেশ, সেই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মোকা-য়। সেই ঝড়ের কি কোনও প্রভাব পড়বে এই রাজ্যে ? এ নিয়ে এখনই আবহাওয়া দফতর কিছু না জানালেও বৃহস্পতিবারের পূর্বাভাসে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

বরং দক্ষিণবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়ার আশঙ্কার প্রহর গুনছে বাংলাদেশ ও মায়ানমার। 

আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন সংস্থার পূর্বাভাস, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরও জানিয়েছে, শনিবার ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত।        

রবিবার ৭ মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার ৮ মে আরও গভীর ঘণীভূত হবে নিম্নচাপটি। মঙ্গলবার ৯ মে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর দিকে। ঘূর্ণিঝড়ের নাম মোকা দিয়েছে আরব সাগরের দেশ ইয়েমেন। আপাতত দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মোকার প্রভাব পড়তে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

রবিবার ও সোমবার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পতে পারে। রবিবার ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার ঝড়ের গতিবেগ থাকতে পারে ৭০ কিলোমিটার। ফলে ৮  মে থেকে ১১  মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্রে যেতে মৎসজীবীদের নিষেধ করা হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget