এক্সপ্লোর

Weather Update: আরও বাড়বে গরম, সপ্তাহ শেষে চড়বে পারদ, ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই দক্ষিণবঙ্গে

Weather Forecast: আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ কিংবা ৪ ডিগ্রি বেশিই থাকবে। বর্তমানে আবহাওয়া উষ্ণই থাকবে এই এলাকায়। 

Weather Update: এখনও বৈশাখ মাস শুরু হয়নি। চৈত্রের দাবদাহেই মাঝে মাঝে অবস্থা অসহনীয় হয়ে উঠছে। তীব্র গরমে টেকা দায়। মার্চ মাস শেষ হওয়ার আগেই যেভাবে গরম পড়েছে, তাতে রীতিমতো ভয় ধরে যাচ্ছে আমজনতার মনে। আগামী মাসগুলিতে তাপমাত্রা ঠিক কতটা চড়তে পারে, তার আন্দাজ করেই আতঙ্কিত সকলে। এর মধ্যেই ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আইএমডি কলকাতা কর্তৃপক্ষ। তবে এরপর আর তাপমাত্রা সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ কিংবা ৪ ডিগ্রি বেশিই থাকবে। বর্তমানে আবহাওয়া উষ্ণই থাকবে এই এলাকায়। 

অন্যদিকে উত্তরবঙ্গে (পশ্চিমবঙ্গের মধ্য হিমালয় অঞ্চলে) আগামী ২ দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে আইএমডি কলকাতা। এছাড়া আগামী ৩ দিনে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন হবে না ওই অঞ্চলে। অর্থাৎ শুধু দক্ষিণবঙ্গে নয় তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। 

গত সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস ছিল বঙ্গে। সব জেলায় বৃষ্টি না হলেও বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছিল ভাল পরিমাণেই। আর এর প্রভাবে অন্যান্য জেলাতেও একধাপে কিছুটা কমেছিল তাপমাত্রা। তবে ফের গতকাল থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। একলাফে অনেকটাই চড়েছে পারদ। আগামী কয়েকদিনেও উষ্ণতা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অতএব সপ্তাহ শেষে গরম যে বাড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই রাস্তাঘাটে বেরোলে হিট স্ট্রোক এড়াতে সাবধানে থাকুন। প্রয়োজনীয় সতর্কতা নেওয়া প্রয়োজন। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আগামীকাল হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় হট-ডে পরিস্থিতি। তাপমাত্রা বাড়বে; তার থেকেও বাড়বে ফিল লাইক টেম্পারেচার। উষ্ণতায় কাটবে ঈদের দিন। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মার্চের শেষে ফেল প্রবল গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মাঝ চৈত্রেই হট ডে পরিস্থিতির হতে পারে রাজ্যের দুই জেলায়। 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget