এক্সপ্লোর

আবহাওয়া আপডেট : ধেয়ে আসছে কালবৈশাখী ! ঝমঝমিয়ে বৃষ্টি আর টানা দুর্যোগ, ৮ জেলায় সতর্কতা

কোথাও ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

কলকাতা : উত্তাল বইবে হাওয়া । ঝমঝমিয়ে বৃষ্টি। কালবৈশাখীর মেঘ ঘনাচ্ছে। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবেশ এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আজকের আবহাওয়া: ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

১ মে, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় কালবৈশাখীর (Kalbaisakhi) প্রভাব বেশি থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি জেলায় ৫০-৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও দুই দিনাজপুরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২ মে: দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়ের দাপট

শনিবার, ২ মে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, একাধিক জেলায় ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতের (Lightning) আশঙ্কাও থাকছে। তাই খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের ধারে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 ৩ ও ৪ মে: রাজ্যজুড়ে কালবৈশাখীর সম্ভাবনা 

রবিবার, ৩ মে থেকে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ৫০-৬০ কিমি গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ মে, সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই দিনেও হাওয়ার গতিবেগ ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের সময় গাছ ভেঙে পড়া, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া এবং যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। কৃষিজমিরও ক্ষতির আশঙ্কা রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঝড়ের সময় নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ (Lightning Alert) চলাকালীন খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।                 

আরও পড়ুন :  স্ট্রং রুমের ভিতর থেকে তৃণমূল কর্মীদের ফেসবুক লাইভ, জয় বাংলা স্লোগান! ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি প্রার্থী 

                                                                                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget