এক্সপ্লোর

Weather Update: গরম থেকে মুক্তি, বাড়বে ঝড়-বৃষ্টি; চলতি সপ্তাহেই বর্ষা প্রবেশ দক্ষিণবঙ্গে?

West Bengal Weather: বিরতির পর আবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ১৪ জুন শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের বেশ কিছু জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। মৌসম ভবনের পূর্বাভাস, শনিবারে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। 

বিরতির পর আবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ১৪ জুন শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। আপাতত একদিনে বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদদের অনুমান, হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল হবে আরও দু-তিন দিন পর। মৌসুমী অক্ষরেখা ২৬মে থেকে পশ্চিমে মুম্বাই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে ২৯ মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। প্রায় ১৫ দিন থমকে থাকার পর আবার মৌসুমি বায়ু নিজের গতিতে এগোতে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সকাল থেকে শুষ্ক ও গরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। গরম এবং অস্বস্তির মাঝে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও মেঘলা আকাশের কিছুটা স্বস্তি মিলতে পারে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আজ হট এবং হিউমিড ওয়েদার উপকূলের জেলায়। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হট এবং হিউমিড ওয়েদার। কলকাতা সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তি সকাল থেকে। বৃহস্পতিবার থেকে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ ওপরের জেলায়। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে কিছুটা কমবে তাপমাত্রা। আজ বুধবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শুক্রবার থেকে সোমবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।

কলকাতার আবহাওয়া: আজ দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কখনো মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরমও অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আজ বুধবার বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯২ শতাংশ। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget