এক্সপ্লোর

Weather Forecast: উত্তরবঙ্গে ঢুকে পড়ল বর্ষা, অপেক্ষায় দক্ষিণবঙ্গ

Monsoon Season: আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বঙ্গে এল বর্ষা। উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় শুক্রবারই ঢুকে পড়েছে বর্ষা। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

দক্ষিণবঙ্গে কবে বর্ষা?
উত্তরবঙ্গে বর্ষা এসে গিয়েছে। এদিকে প্রবল গরমে ফুটছে দক্ষিণবঙ্গ (South Bengal)। এবার বর্ষা কবে দক্ষিণবঙ্গে আসবে, তারই প্রতীক্ষায় বাসিন্দারা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আগেই বর্ষা অনুমান:
পশ্চিমবঙ্গে যে আগেই বর্ষা ঢুকে পড়বে সেটা আগেই বলেছিলেন আবহাওয়াবিদরা। মে মাসের মাঝামাঝি আন্দামান সাগরে ঢুকেছে বর্ষা। কেরলেও নির্ধারিত সময়েরক আগেই ঢুকে পড়েছিল বর্ষা। ফলে বাংলাতেও আগে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল দিল্লির মৌসম ভবন।  নির্ধারিত সময়ের চারদিন আগে কেরলে ঢুকেছিল বর্ষা। আপাতত দক্ষিণবঙ্গে কলকাতা ও একাধিক জেলায় প্রবল প্যাচপেচে গরম চলছে। গরমের সঙ্গেই প্রবল আর্দ্রতা থাকায় অস্বস্তিসূচকও বেশ উপরের দিকে। সামান্য হাঁটলেই ঘামে নাস্তানাবুদ হতে হচ্ছে বাসিন্দাদের। দুই মেদিনীপুরেও প্রবল গরম অনুভূত হচ্ছে। একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও। 

কদিন আগেই অশনির দাপটে ত্রস্ত ছিল বাংলা। যদিও বাংলার উপর পৌঁছয়নি অশনি। কিন্তু তার পিছু পিছুই বর্ষা ঢুকে পড়বে কিনা তা ভাবা হচ্ছিল। সেই সময়টা রাজ্যের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। তারপর ফের ফিরেছিল গরম ও অস্বস্তি। এবার অবশেষে উত্তরবঙ্গে ঢুকল বর্ষা। অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গ। 

সম্প্রতি প্রবল বৃষ্টির কারণে বানভাসি হয়েছে অসম। টানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদীর জল উপচে ভেসেছিল বিস্তীর্ণ এলাকা। গুয়াহাটি, কাছাড় জেলা, হাফলং, নিউ কুনজুং, ফিয়াংপুই, মউলহই, মহাদেব টিলা, নর্ত বাগেটার--এরকম একাধিক জায়গার পরিস্থিতি ভয়াবহ হয়েছিল। এখন অবশ্য তুলনায় উন্নতি হয়েছে অসমের বন্যা পরিস্থিতির। 

আরও পড়ুন:   ঠিকাদারি করেই চলে সংসার, অভিষেকের বার্তার পর দলত্যাগ তৃণমূল নেতার

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget