এক্সপ্লোর

Weather Monsoon Update : আবহাওয়া পরিবর্তনের শুরু, সরছে বর্ষা? পশ্চিমবঙ্গ থেকে কবে বর্ষাবিদায়?

মরসুমের প্রথম এই তুষাপাতে হঠাৎ করেই খুশির হাওয়া উপত্যকায়। পর্যটকদের কাছে যেন মেঘ না চাইতেই জল। 

কলকাতা : সপ্তাহের মাঝামাঝি হঠাৎ  তুষারপাত! ক্যালেন্ডার বলছে, শীত আসতে ঢের দেরি। অথচ  হিমাচল প্রদেশ থেকে কাশ্মীর, উপত্যকার বিভিন্ন এলাকা ঢাকল পাতলা সাদা চাদরে।  মরসুমের প্রথম এই তুষাপাতে হঠাৎ করেই খুশির হাওয়া উপত্যকায়। পর্যটকদের কাছে যেন মেঘ না চাইতেই জল। 

হঠাৎ এই তুষারপাত যেন শীতের আগমনী বার্তা নিয়ে হাজির। সাধারণত এই সময়টা তুষারপাতের মরসুম নয়। কিন্তু বৃহস্পতিবার আচমকাই তুষারপাতে বদলে গেল পাহাড়ি এলাকার চেনা ছবিটা । কাশ্মীরের গুলমার্গ থেকে হিমাচল প্রদেশের সিমলা,  ঝিরিঝিরি থেকে ঝমঝমে বৃষ্টিতে ভিজছে দিন কয়েক ধরে। সঙ্গী হল তুষারপাত।  পর্যটকদের কাছে এই আকস্মিক তুষারপাত নিঃসন্দেহে এক মনোরম অভিজ্ঞতা। পাহাড়ে তুষার পাতের সঙ্গে সঙ্গেই কমল তাপমাত্রা। অনেকটাই ।   শীতের আমেজে উচ্ছ্বসিত স্থানীয় মানুষজনও। 

উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার সীমান্তবর্তী তুলাইল উপত্যকা এবং কাশ্মীরের কাবুলি গলিতেও তুষারপাত হয়েছে। পাশাপাশি শ্রীনগর এবং কাশ্মীর উপত্যকার অন্যান্য অংশে রাতভর হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার জম্মু-কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তবে  শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমার কথা।  তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের উঁচু এলাকাগুলিতেও হালকা তুষারপাত হয়েছে। পাহাড়ি রাজ্যের বেশিরভাগ অংশে চলছে বৃষ্টি। হঠাৎ করেই কমেছে তাপমাত্রা। কুল্লু, জিভা এবং রোটাং পাস এলাকায় হালকা তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। সিমলা শহরেও বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি। আবহবিদদের ধারণা, এই তুষারপাত আসলে শীতের আগমনী। ভারতে শুরু হল ঋতু পরিবর্তনের প্রক্রিয়া।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশ থেকে বিদায় নিতে শুরু করবে। উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু হবে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য অংশ থেকেও বর্ষা বিদায় নেবে সময় অনুসারে, ধাপে ধাপে। বর্ষা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর ভারতের আবহাওয়ায় পরিবর্তন শুরু হতে পারে। বিশেষ করে উচ্চ পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা কমা শুরু হবে এবার। আস্তে আস্তে পাহাড়ে শীতের আগমন স্পষ্ট  হবে।   তবে হঠাৎ করে পাহাড়ি অঞ্চলে মরসুমের প্রথম তুষারপাত নিঃসন্দেহে আনন্দের। সেই সঙ্গে   আবহবিদদের কাছেও এটি ঋতু পরিবর্তনের ইঙ্গিত।                       

আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, মহালয়া থেকে পঞ্চমীর মধ্যেই রাজ্য থেকে বর্ষার প্রভাব চলে যেতে পারে। তবে অন্যান্য আবহাওয়া পরিস্থিতির উপরও বিষয়টা নির্ভরশীল। তাই অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্তও চলতে পারে বর্ষণ। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget