এক্সপ্লোর

Weather Update: দক্ষিণবঙ্গে কবে মিলবে রোদের দেখা? উত্তরে জারি কমলা সতর্কতা

Weather Forecast: বৃহস্পতিবার ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বর্ষণ থেকে এখনই মুক্তির পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দফতর। উপরুন্তু আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান। মধ্য বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী কয়েকদিন বাংলার একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

  • আজ বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 
  • শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 
  • শনিবার, রবিবার এবং সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।


উত্তরবঙ্গের আবহাওয়া 

  • আজ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 
  • শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
  • সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহার জেলাতে।
  • মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

সর্তকতা 

ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।


কলকাতার আবহাওয়া

মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯১ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ০.৫ মিলিমিটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ
Kalyan-Abhishek Controversy: 'নিজের পপুলারিটি দেখানোর জন্য আমায় ৭ মিনিট দাঁড় করিয়ে..', ঠিক কী হয়েছিল ২১ জুলাই? কেন তর্কাতর্কি? প্রকাশ্যে আনলেন কল্যাণ
'নিজের পপুলারিটি দেখানোর জন্য আমায় ৭ মিনিট দাঁড় করিয়ে..', ঠিক কী হয়েছিল ২১ জুলাই? কেন তর্কাতর্কি? প্রকাশ্যে আনলেন কল্যাণ
Suvendu Adhikari:
"ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget