এক্সপ্লোর

Weather Breaking : আগামী ২-৩ ঘণ্টায় প্রবল দুর্যোগ, ঝড়-বৃষ্টি-বাজ, কমলা সতর্কতা জারি এই জেলায়

দুপুর ১২টা ২৫ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় মাঝারি মাত্রার বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। সোমবার দুপুরে কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে প্রকাশিত Weather Warning-এ  দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশের জন্য কমলা সতর্কতা ( অরেঞ্জ অ্যালার্ট ) জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ জুন দুপুর ১২টা ২৫ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় মাঝারি মাত্রার বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বজ্রপাতের আশঙ্কা

IMD-র পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে বজ্রপাতের সম্ভাবনাও যথেষ্ট রয়েছে। তাই খোলা জায়গায় অবস্থান করা বা অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কী বলছে আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রঝড় চলাকালীন নিরাপদ পাকা বাড়ি বা ঘরের ভিতরে থাকার চেষ্টা করুন। খোলা মাঠ, জলাশয়, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির আশপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন জারি হল অরেঞ্জ অ্যালার্ট?

কমলা সতর্কতা বা Orange Alert অর্থ পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। যদিও এটি সর্বোচ্চ সতর্কতা নয়, তবুও সম্ভাব্য দুর্যোগ এড়াতে সাধারণ মানুষকে আগে থেকেই প্রস্তুত থাকার পরামর্শ দেয় আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের আগামী কয়েক ঘণ্টা আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। 

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সর্তকতা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। 

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি বেশির আশঙ্কা।       

বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা

বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুক্রবার থেকে আবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে । ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাতে।  দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।       

আরও পড়ুন :  লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, এবার গ্রেফতার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল

 

               

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget