এক্সপ্লোর

Medinipur Weather: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, মেঘও থাকবে মেদিনীপুরের আকাশে

Weather Forecast: আজ এবং আগামীকাল জেলার আকাশে মেঘ দেখা যাবে। বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ বৃহস্পতিবার জেলার আকাশে রোদ ও মেঘ দুটোই দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও দেখা যাবে। দিনের শেষ ভাগে মূলত এই বৃষ্টি দেখা যেতে পারে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এইদিন জেলায় রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের দিকে বৃষ্টিও হতে পারে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৩ এর আশেপাশে থাকছে। বুধবার জেলায় হাওয়ার গতিবেগ ১১-১২ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৫-৩৬ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।

আগামীকাল কেমন আবহাওয়া:
শুক্রবার মেঘ থাকবে আকাশে। অস্বস্তিকর আবহাওয়ায়  থাকবে। সকালের দিকে বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওয়ার গড় গতিবেগ ১১-১২ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-২-এর আশেপাশে থাকবে।

আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৫টা ৪৬ মিনিট। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫ টা বেজে ২৭ মিনিটে।

পশ্চিম মেদিনীপুর:
বৃহস্পতিবার জেলার আকাশে মেঘ থাকবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জেলায়। সন্ধের পরেও আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ২১-২২ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৯৪ শতাংশের কাছাকাছি থাকবে।

শুক্রবার দিনভর জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৮ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৪ শতাংশে। রাতের আকাশে মেঘ দেখা যাবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রায় তেমন হেরফের হবে না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget